সারাদেশে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

১৯ মার্চ ২০২১(বিবিনিউজ): মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিখা থেকে নতুন করে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার (১৯ মার্চ) দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় জনগনের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বাংলাদেশে এখন আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করে চলছে যা বিশ্ব নেতাদের কাছে প্রশাংসা কুড়িয়েছে। মতবিনিময় সভায় এসময় আশুলিয়া থানা আওয়ামী…

Read More

টিকা নিতে না পারা শিক্ষকদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে মাউশি

১৯ মার্চ ২০২১(বিবিনিউজ):৪০ বছরের কম বয়সী শিক্ষক-কর্মচারীদের সুরক্ষা অ্যাপ ও সার্ভারে নিবন্ধন শুরু হলেও কিছু শিক্ষক-কর্মচারী এখনো টিকা নিতে পারেননি। সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে সমস্যায় পড়া শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব শিক্ষকের টিকা গ্রহণ নিশ্চিত করতে তাঁদের তথ্য চেয়েছে মাউশি । নির্ধারিত গুগল ফরমে শিক্ষকদের তথ্য অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার মাউশি এ-সংক্রান্ত এক আদেশ জারি করেছে। শিক্ষা অধিদপ্তর বলছে, forms.gle/nGYYzSsEYy6MFTZ89লিংকে প্রবেশ করে শিক্ষকদের তথ্য দিতে হবে। এ ক্ষেত্রে বিভাগ, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন, প্রতিষ্ঠানের ধরন, শিক্ষক-কর্মচারীর নাম, পদবি, এনআইডি নম্বর, জন্মতারিখ, মোবাইল…

Read More

বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

১৯ মার্চ ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশে চলমান টিকাদান কর্যক্রম এগিয়ে নিতে ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংকের নির্বাহী পর্ষদ। এই ঋণ শোধ করতে ৩০ বছর সময় পাবে বাংলাদেশ। আজ শুক্রবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এই অর্থায়ন করবে। এ ঋণের আওতায় দেশের ৫ কোটি ৪০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অগ্রাধিকার পাবে। বিশ্ব ব্যাংক বলছে, ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপার্ডনেস প্রজেক্ট’-এর অধীনে বিশ্ব ব্যাংকের অতিরিক্ত এই অর্থায়ন, প্রথম পর্যায়ে দেশের ৪০ শতাংশ নাগরিককে টিকা দেওয়ার সরকারের প্রাথমিক…

Read More

৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, রাউটার

১৯ মার্চ ২০২১(বিবিনিউজ):দেশের পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, রাউটার ও নেটওয়ার্ক সুইচ কিনবে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার চলতি বছরের সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) একাদশ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থমন্ত্রী জানান, সিসিজিপি সভায় আইসিটি বিভাগ ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম ক্রয় প্রস্তাবটি বিভিন্ন বিভাগে বিভক্ত করা হবে। এ-সংক্রান্ত সারসংক্ষেপ পাওয়া গেলে ঠিকাদার সম্পর্কে বিশদ জানা যাবে। মন্ত্রিপরিষদের অতিরিক্ত…

Read More

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আশা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

১৯ মার্চ ২০২১(বিবিনিউজ):বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে আজ শুক্রবার সকালে ঢাকায় আসার আগে করা এক টুইটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এই আশা প্রকাশ করেন। রাজাপক্ষেকে বহনকারী উড়োজাহাজটি সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টুইটে রাজাপক্ষে লিখেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে যাচ্ছেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সঙ্গে কাজ করতে চান। ঢাকায় আসার পর আরেকটি টুইট করেন রাজাপক্ষে। এই টুইটে…

Read More

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন শ্রীলংকার প্রধানমন্ত্রীর

১৯ মার্চ ২০২১(বিবিনিউজ):শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।আজ বেলা ১১টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান তাকে স্বাগত জানান।পরে তিনি জাতীয় স্মৃতিসৌদের বেদীতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে উঠে করুণ সুর।পরে শ্রীলংকার প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পরিজাত ফুলের চারা…

Read More