১৯ মার্চ ২০২১(বিবিনিউজ): মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিখা থেকে নতুন করে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শুক্রবার (১৯ মার্চ) দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় জনগনের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বাংলাদেশে এখন আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করে চলছে যা বিশ্ব নেতাদের কাছে প্রশাংসা কুড়িয়েছে।
মতবিনিময় সভায় এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকে।
