১৫ মার্চ ২০২১(বিবিনিউজ ): রোজা রেখে করোনাভাইরাসের টিকা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে এ কথা জানানো হয়েছে।সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় পবিত্র রমজান মাসে কোভিড-১৯’র চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।সভায় আলেম সমাজ সর্বসম্মতভাবে…
Read MoreDay: March 15, 2021
বিআইডিএফ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৫ মার্চ ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল (বিআইডিএফ) উদ্বোধন করেছেন।বিদেশি মুদ্রার রিজার্ভ থেকে গঠিত এই তহবিলের মাধ্যমে যেকোনো ধরনের উন্নয়ন প্রকল্পে নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করতে পারবে বাংলাদেশ।প্রধানমন্ত্রী এই তহবিল থেকে প্রথম ঋণচুক্তিও অবলোকন করেন। বিআইডিএফ থেকে পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং শীর্ষক স্কিমে অর্থায়নের লক্ষ্যে ত্রি-পক্ষীয় ঋণচুক্তি স্বাক্ষর করে অর্থবিভাগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং সোনালী ব্যাংক।দক্ষিণ এশিয়া এমনকি বিশ্বে বিআইডিএফ হচ্ছে প্রথম প্রকল্প যার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকান্ডে নিজস্ব অর্থায়ন করা যাবে।প্রধানমন্ত্রী আজ সকালে ভিডিও…
Read Moreপি কে হালদারের দেশ ছেড়ে পালানোর বিষয়ে ইমিগ্রেশনের দেয়া তথ্য সঠিক নয় : দুদক
১৫ মার্চ ২০২১(বিবিনিউজ ):হাজার হাজার কোটি টাকা লোপাট ও বিদেশে অর্থ পাচারের ঘটনায় জড়িত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের দেশ ছেড়ে পালানোর বিষয়ে ইমিগ্রেশনের দেয়া তথ্য সঠিক নয়। হাইকোর্টে এমনটা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতে ইমিগ্রেশন জানিয়েছিল, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সংক্রান্ত চিঠি ১৩ ঘণ্টা পর ইমিগ্রেশনে পাঠিয়ে পি কে হালদারকে পালানোর সুযোগ করে দেয় দুদক। গত ১১ই মার্চ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন। পি কে হালদার দেশত্যাগ করতে না পারেন সেজন্য ২০১৯ সালের ২২শে অক্টোবর…
Read Moreযৌন নিপীড়নের বিরুদ্ধে হাজারো নারীর বিক্ষোভ করছেন অস্ট্রেলিয়ায়
১৫ মার্চ ২০২১(বিবিনিউজ ডেস্ক):অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়ন ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে আজ সোমবার হাজারো নারী বিক্ষোভ করেছেন। ধর্ষণের বিভিন্ন ঘটনায় দেশটিতে মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে। এ নিয়ে সেখানকার রক্ষণশীল সরকার অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে। এ অবস্থার মধ্যেই এই বিক্ষোভ হলো। খবর এএফপির। অস্ট্রেলিয়ার ৪০টির বেশি শহরে ‘দ্য হ্যাশটাগ মার্চ ফর জাস্টিস’ ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে । সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে ক্যানবেরায়। দেশটির পার্লামেন্টের ভেতরে এক নারীর ওপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে অভিযোগকারী ওই নারীও যোগ দেন। সাবেক সরকারি কর্মী ব্রিটানি হিগিনস গত মাসে প্রকাশ্যে অভিযোগ…
Read Moreসূর্যমুখী ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা
১৫ মার্চ ২০২১(বিবিনিউজ):লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল দুই হেক্টরের, সেখানে ২৯ হেক্টর জমিতে চাষ করা হয়েছে সূর্যমুখী। সরকারের দেওয়া প্রণোদনা বীজে সূর্যমুখী চাষ করে এখন লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। ইতিমধ্যে গাছে ফুল ধরতে শুরু করেছে, কোনো কোনো গাছে কলি এসেছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কুঠিরঘাট এলাকায় এ রকম চিত্র দেখে মন জুড়িয়ে যায়। সেখানে চিকলী নদীর ধারে ও উঁচু জমিতে চাষ করা হয়েছে সূর্যমুখী ফুলের। জমিতে একেকটি ফুল যেন হাসিমুখে সূর্যের আলো ছড়াচ্ছে। চারদিকে হলুদ ফুল আর সবুজ গাছের অপরূপ দৃশ্য। এ সৌন্দর্য দেখতে আশপাশের এলাকা থেকেও ভিড় জমাচ্ছেন অনেকেই। উপজেলার ৫টি ইউনিয়নে…
Read More