মোদির ঢাকা সফরে তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে

১৬ মার্চ ২০২১(বিবিনিউজ ডেস্ক):বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে ভারত-বাংলাদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারত ছাড়াও বাংলাদেশের এই জমকালো আয়োজনে অংশ নেবেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সরকারপ্রধানরা।মোমেন সাংবাদিকদের বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। (কোনও শীর্ষ সম্মেলন ছাড়া) মাত্র ১০ দিনের মধ্যে পাঁচজন সরকারপ্রধান আগে কখনোই আসেননি। তিনি বলেন, এটি খুব অস্বাভাবিক সময় (করোনাভাইরাসের কারণে)… তারপরও আমাদের প্রতিবেশী দেশগুলোর সরকারপ্রধানরা জাতির পিতার প্রতি…

Read More

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৬

১৬ মার্চ ২০২১(বিবিনিউজ ): দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৬ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫২ জন।গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২৬ জন মৃত্যুবরণ করেছেন, এদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ৯ জন। গতকালও ২৬ জন মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৫৯৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ১১ মার্চ থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা…

Read More

পুত্রসন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

১৬ মার্চ ২০২১(বিবিনিউজ ):তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাঁদের তৃতীয় সন্তান।সাকিবের প্রথম দুই সন্তান মেয়ে। দুই বোন এবার পেল ভাইয়ের দেখা। নবজাতক এবং সাকিবের স্ত্রী—দুজনই সুস্থ আছেন। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।তৃতীয় সন্তান আসছে, সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি সাকিব প্রথম দেন গত ১ জানুয়ারির একটি পোস্টে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব তাঁর এবং স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে বোঝা…

Read More

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সেতুমন্ত্রী

১৬ মার্চ ২০২১(বিবিনিউজ ):বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের নগরবাসীর চলাচল নির্বিঘœ রাখতে সকলকে ডিএমপি পুলিশের নির্দেশনা প্রতিপালনেরও আহবান এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্ষণে নগরবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।আওয়ামী লীগের নেতা-কর্মীদের দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং সরকারি কর্মসূচিতে সহযোগিতা প্রদানের আহবান জানিয়ে তিনি…

Read More

আগামীকাল কাল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী

১৬ মার্চ ২০২১(বিবিনিউজ ): আগামীকাল ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার উদযাপিত হবে এ দিনটি। গত বছর বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিব বর্ষ যা এবছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হয়। এবারের জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ…

Read More

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

১৬ মার্চ ২০২১(বিবিনিউজ ): সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাভারে বংশী নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের এইচ এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বিকাশ ইসলাম (২১)। সোমবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে বংশী নদীতে তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল। এর আগে রোববার রাত ৮টার দিকে তিনি সাভারের নামাবাজার বংশী নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছিলেন। পুলিশ বলছে, গতকাল রাত আটটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের এইচ এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বিকাশ ইসলাম নিজের ফেসবুকে বাবা মার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার কথা…

Read More