১৭ মার্চ ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ভবিষ্যতের জন্য সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে দূরে রেখে শিশুদের জীবনকে আলোকিত ও সুন্দর হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘অভিভাবক শিক্ষক এবং সমাজের যারা বিশিষ্ট জন সকলের প্রতি আমি অনুরোধ করবো- শিশুদের প্রতি কোন ধরনের অত্যাচার বা প্রতিহিংসামূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের হাত থেকে শিশুদের মুক্ত রাখতে হবে। যারা ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন এবং জনগণের প্রতিনিধি তাঁদের সবাইকেই এ বিষয়ে সচেতন থাকতে হবে।’শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ…
Read MoreDay: March 17, 2021
আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ):ঢাকার সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। আজ বুধবার জামগড়ার আব্বাসিয়া মার্কেটের পেছনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে শ্রমিক কলোনির একটি ঘরে আগুন ধরে। তখন শ্রমিকদের সবাই কর্মস্থলে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে…
Read Moreবাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিবে ভারত
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ):বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত। অ্যাম্বুলেন্সগুলোর চারটি দেওয়া হবে সিলেটে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় এ উপহার প্রদান করা হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইসামি এ কথা জানিয়েছেন। দুই দিনের সফরে ২৬ মার্চ ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এ সফর। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর…
Read Moreবঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বিমানবাহিনীর মনোজ্ঞ উড্ডয়নশৈলী প্রদর্শন
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদ্যাপনে আজ বাংলাদেশ বিমানবাহিনী মনোজ্ঞ উড্ডয়নশৈলী প্রদর্শন করছে। এই উড্ডয়নশৈলীর মাধ্যমে বঙ্গবন্ধুকে সম্মান প্রদর্শন করা হচ্ছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। আইএসপিআরের ওয়েবসাইটে বলা হয়, বিমানবাহিনী বিভিন্ন ধরনের বিমানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের আকাশে ‘১০০’ সংখ্যাটি তৈরির উড্ডয়নশৈলী প্রদর্শন করছে। বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমানবাহিনীর দক্ষ বৈমানিকেরা আজ মনোজ্ঞ উড্ডয়নশৈলীর মাধ্যমে বাংলার আকাশে এঁকে দেবেন ‘একশত’। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিকনির্দেশনায় এই উড্ডয়নশৈলী হচ্ছে। বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেনের সার্বিক…
Read Moreবঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে মানিকগঞ্জে ১০১টি কেক কেটে অনুষ্ঠানের সূচনা
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ):বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে মানিকগঞ্জে ১০১টি কেক কাটা হয়। বিশাল মাঠে গোলাকারভাবে বসানো ১০১টি টেবিল যা লাল-সবুজ রঙের কাপড় দিয়ে সাজানো। প্রতিটি টেবিলে রাখা একটি করে কেক। প্রতিটি টেবিলের পাশে একজন করে মোট ১০১টি শিশু দাঁড়ানো। সকাল ১০টা বাজতেই একযোগে কাটা হয় কেকগুলো। মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আজ ১০১টি কেক কেটে এভাবেই উদযাপন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য এই কেক কাটার আয়োজন করা হয়। এর আগে সকাল ৭টার দিকে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা…
Read Moreঢামেকের আইসিইউতে আগুন
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ):ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ বুধবার সকাল আটটা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আইসিইউ থেকে স্থানান্তরের সময় তিনজন রোগী মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। মারা যাওয়া রোগীদের কেউ দগ্ধ হননি বলে তিনি জানিয়েছেন। যে তিনজন রোগী মারা গেছেন তাঁদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। পরিচালক নাজমুল হক জানান, আইসিইউতে আগুন লাগার পর ধোঁয়া বের হয়। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা রোগীদের সেখান থেকে বের করে আনেন। হাসপাতালের অন্য আইসিইউতে তাঁদের স্থানান্তর করা…
Read More‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেল
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ): বগুড়ায় ১০০ বিঘা জমিতে ধান গাছ দিয়ে তৈরি ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ নামে বিশ্বের সর্ববৃহৎ চিত্রকর্মটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস্-এ স্থান করে নিয়েছে।শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১০০ বিঘা বা ১২ লাখ ৯২ হাজার বর্গফুট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর ওই চিত্রকর্মটির বিশ্ব রেকর্ড করার কথা গিনেস বুক কর্তৃপক্ষ ১৬ মার্চ বিকেল পৌণে ৪টার দিকে ই-মেইলে নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত তথ্য গিনেজ বুকের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে।আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গতবছর…
Read Moreআজ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ): আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার উদযাপিত হবে এ দিনটি। গত বছর বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিব বর্ষ যা এবছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হয়। এবারের জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং…
Read Moreবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ): রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহান নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। আজ বুধবার (১৭ মার্চ) প্রত্যুষে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। জাতির পিতার ছোট কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা,…
Read More