৩ মার্চ ,২০২১(বিবিনিউজ):ভবিষ্যতে করোনার যে টিকা আসবে সেটাও সরকার বিনামূল্যে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (৩ মার্চ) টিকাদান কর্মসূচির ১ মাস পার হওয়ায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নিজেদের অর্ডারের পাশাপাশি কোভ্যাক্স থেকে বাংলাদেশ ৪ কোটি ডোজ টিকা পাবে। এর মধ্যে ৩৩ লাখের বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে আর রেজিস্ট্রেশন হয়ে গেছে প্রায় ৪৫ লাখ। বিদেশিদের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দফায় জুন-জুলাই মাস পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এরপর ডিসেম্বর পর্যন্ত আলোচনা করা হবে…
Read MoreDay: March 3, 2021
ভুয়া এনআইডি কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ৫
৩ মার্চ ,২০২১(বিবিনিউজ):ভুয়া এনআইডি, ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট ব্যবহার করে ঢাকা ব্যাংকের বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃতরা হলো-মোঃ আল আমিন ওরফে জমিল শরীফ (৩৪), খ ম হাসান ইমাম ওরফে বিদ্যুত (৪৭), মোঃ আব্দুল্লাহ আল শহীদ (৪১), মোঃ রেজাউল ইসলাম (৩৮) ও মোঃ শাহ জাহান (৩৯)। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।মঙ্গলবার রাতে খিলগাঁও ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে…
Read Moreজনগণের জন্য জীবিকা, খাদ্য, বাসস্থান ও টিকাদান কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
৩ মার্চ ,২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, সরকার এখন চলমান উন্নয়ন এজেন্ডাগুলোর পাশাপাশি কোভিড-১৯ মহামারির এই কঠিন সময়ে জনগণের জীবিকা, খাদ্য, বাসস্থান ও টিকাদান কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে।তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে জনগণ যেন কোন ধরনের অর্থনৈতিক কষ্ট ছাড়াই স্বাচ্ছন্দে তাদের জীবন অতিবাহিত করতে পারে সে লক্ষ্যে তাদের খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান ভাবনা।’প্রধানমন্ত্রী মঙ্গলবার রাজধানীর শের-এ-বাংলা নগরের জাতীয় অর্থনীতি পরিষদ (এনইসি)’র সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি এই সভায় যোগ দেন।প্রাণঘাতী কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বব্যাপী চলমান অস্বাভাবিক পরিস্থিতির কথা উল্লেখ করে…
Read Moreমাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩
৩ মার্চ ,২০২১(বিবিনিউজ): ঢাকার সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় তিনজন আহত হয়েছেন । মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সাভার পৌরসভার সোবহানবাগ বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন পৌরসভার সবুজবাগ মহল্লার সাইফুল ইসলাম (৩৯), ছোবহানবাগের ওসমান গনি (৪৫) ও রবিউল (৩৫)। চিকিৎসার জন্য তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছোবহানবাগ এলাকার লোকজন স্থানীয় বালুরমাঠে মাদক ব্যবসায়ীদের ধাওয়া করেন। এ সময় রাব্বি নামে এক মাদক ব্যবসায়ীকে তাঁরা মারধর করেন। এর কিছু সময় পর রাব্বির…
Read Moreছয় মাসের জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর
৩ মার্চ ,২০২১(বিবিনিউজ): ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ছয় মাস জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। অন্য কোনো মামলা না থাকায় এর ফলে কিশোর শিগগিরই মুক্তি পাবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয়ে গত ২১ জানুয়ারি হাইকোর্টে জামিনের আবেদন করেন কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাক আহমেদ। ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দী অবস্থায়…
Read Moreসাভারে জমি দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা
স্টাফ রিপোর্টার,৩ মার্চ ,২০২১(বিবিনিউজ): সাভারে জমি দখল করার চেষ্টাকে কেন্দ্র করে জমির মালিক ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছে তারা। সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে এঘটনা ঘটে।এলাকাবাসী বলছে,বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে মনির হোসেন ও বিলাশ বি গমেজ সহ বেশ কয়েকজন ব্যক্তি দীর্ঘ দিন ধরে চার’শ ৫১ শতাংশ জমি ভোগ করে আসছিলেন। পরে সেই জমি নিজেদের দাবি করে রাতের আধারে জমির সীমানা প্রাচীরসহ বেশ কিছু স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায় মাহবুবুর রহমান লিটন,খলিলুর রহমান,জলিল,রতন হাওলাদারসহ আরো কয়েকজন ব্যক্তি। এঘটনায় তারা ওই সীমানা প্রাচীরে…
Read Moreসেনাবাহিনীর প্রতি সরকারের নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে: সেনা প্রধান
স্টাফ রিপোর্টার,৩ মার্চ ,২০২১(বিবিনিউজ): সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহামেদ বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং করোনা মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। সরকারের নির্দেশনায় সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তি ও সমরাস্ত্রে সজ্জিত হচ্ছে। স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের মূল বাহিনী পদাতিক বাহিনীকে আধুনিক করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যেই ৫’শ অত্যাধুনিক গ্রেনেড ল্যাঞ্চার আমদানী করা হয়েছে। আরো আধুনিক মিজাইল ও অন্যান্য অস্ত্রের চুক্তি খুব শিঘ্রই হয়ে যাবে। সামগ্রিকভাবে সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য সরকারের যে দিক নির্দেশনা ছিল তা বাস্তবায়ন করা হচ্ছে। সেনাবাহিনী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার (৩ মার্চ) ঢাকার সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশনের আয়োজনে ফায়ারিং…
Read More