আজ পবিত্র শবে বরাত

২৯ মার্চ ২০২১(বিবিনিউজ):রাজধানীসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত (লাইলাতুল বরাত) পালিত হবে।ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ রাতে মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগীর’ মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালন করবেন।মুসলমানরা হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।ধর্মপ্রাণ মুসল্লীরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন।এদিকে, শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল…

Read More

অধিক সংক্রমিত এলাকায় আংশিক লক ডাউনের প্রস্তাব : স্বাস্থ্যমন্ত্রী

২৯ মার্চ ২০২১(বিবিনিউজ): যেসব এলাকায় এখন সংক্রমণের হার বেশি সেসব এলাকায় সম্ভব হলে আংশিক লক ডাউন দিতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।আজ সোমবার দুপুরে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে হাসপাতাল ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন জুমে অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।জাহিদ মালেক বলেন, গত ২৮ ফেব্রুয়ারি দেশে করোনা আক্রান্তের হার ছিল মাত্র ২ শতাংশের মতো। আর এখন সেটি হয়ে গেছে প্রায় ১৩ শতাংশ। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মুহুর্তে করোনার উৎপত্তিস্থল বন্ধ করতে…

Read More

করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকারের ১৮ দফা সিদ্ধান্ত

২৯ মার্চ ২০২১(বিবিনিউজ): সরকার করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ১৮ দফা সিদ্ধান্ত গ্রহন করেছে।আজ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধান্তসমূহ অবিলম্বে সারাদেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আপাততঃ দুই সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে।এতে আরো বলা হয়, সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।সিদ্ধান্তসমূহ হলো-ক) সকল ধরণের জনসমাগম (সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরণের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে বা জন্মদিনসহ যে কোন সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে…

Read More

সাভারের আশুলিয়ায় ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার,২৯ মার্চ ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ইসলাহুল উম্মা নামের একটি মাদ্রাসায় শিশু ছাত্রীকে (৪) ধর্ষণ চেষ্টা ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত মাদ্রাসায় শিক্ষক জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুকে মেডিকেল পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।গতকাল রাত ৯টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অবস্থিত ইসলাহুল উম্মা মাদ্রাসায় এ ধষর্ণ চেষ্টার ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে পুলিশ এসে আসামিকে আটক করে থানায় নিয়ে যায়।গ্রেফতার জালাল উদ্দিন বরিশাল জেলার বলে জানা গেছে। সে পাঁচ থেকে ছয় মাস আগে এই মাদ্রাসায় চাকরি…

Read More

সাভারে শ্রমিক কলোনীতে ভয়াভহ আগুন

স্টাফ রিপোর্টার,২৯ মার্চ ২০২১(বিবিনিউজ):সাভারে ভয়াভহ আগুনে পুরে গেছে একটি শ্রমিক কলোনীর বেশ কয়েকটি ঘর। কয়েক বছরের জমানোকৃত টাকা ও আসবাবপত্র পুরে ছাই হয়ে যাওয়ায় শ্রমিকরা নিস্ব হয়ে পড়েছে। পুরে যাওয়া ঘরের শ্রমিকরা রাত কাটিয়েছে খোলা আকাশের নিচে।গভীর রাতে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার শাহ আলম মিয়ার বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।দমকল কর্মীরা জানায়,গভীর রাতে ওই বাড়িতে একটি কক্ষে আগুন লাগে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় মুহুতের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি ঘর পুরে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা…

Read More