বিশ্বমানের গাড়ি উৎপাদন করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য:শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৪ মার্চ ২০২১(বিবিনিউজ):দেশ এখন শিল্পে সমৃদ্ধ। যারা শিল্প প্রতিষ্ঠান গড়তে চান, সরকার তাদের সব ধরনের সহযোগীতা করে আসছে। বৃহষ্পতিবার ঢাকার ধামরাইয়ে ইফাদ গ্রুপের নিজস্ব তৈরী বিশ^মানের এসি, নন এসি বাস উদ্বোধনকালে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহামেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। মন্ত্রী আরো বলেন, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের গাড়ি দেশেই উৎপাদন করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে…

Read More