মানুষের যেন খাদ্য সমস্যা না হয় সে বিষয়ে নির্দেশনা প্রধানমন্ত্রীর

২ মার্চ ২০২১ (বিবিনিউজ):কৃষি উৎপাদন বিঘ্নিত এবং মানুষের যেন খাদ্য সমস্যা না হয় সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সভায় যুক্ত হয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এসময় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। সভা শেষে দুপুরে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন। সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘প্রধানমন্ত্রী আজ নির্দেশনা দিয়েছেন, নদীভাঙন রোধে যেন শুষ্ক মৌসুমে কাজ করা হয়।” তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন,…

Read More

মানিকগঞ্জের সিঙ্গাইরে দলীয় কোন্দলের জেরে ছাত্রলীগ নেতা খুন

২ মার্চ ২০২১(বিবিনিউজ):মানিকগঞ্জের সিঙ্গাইরে দলীয় কোন্দলের জের ধরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ওরফে মিরুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে সিঙ্গাইর পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় তাঁকে কুপিয়ে জখম করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ফারুক হোসেনকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে সিঙ্গাইর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ দুলাল ও তাঁর বড় ভাই উপজেলা পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক…

Read More

বিএনপি’র সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান আসামী দিয়ে উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন : সেতুমন্ত্রী

২ মার্চ ২০২১(বিবিনিউজ): দুর্নীতি মামলার একজন দন্ডিত আসামীকে দিয়ে বিএনপি’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ সকালে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালখালী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।সেতুমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন ‘সুবর্ণ জয়ন্তী’ একজন পলাতক আসামী দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে। দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন…

Read More

সারা বিশ্বে ২০৫০ সালের মধ্যে প্রতি চারজনে একজন শ্রবণ সমস্যায় ভুগবে : ডব্লিওএইচও

২ মার্চ ২০২১(বিবিনিউজ): বিশ্বে ২০৫০ সালের মধ্যে প্রতি চারজনে একজন শ্রবণ সমস্যায় ভুগবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার এ বিষয়ে সতর্ক করে এর প্রতিরোধ ও চিকিৎসায় অতিরিক্ত বিনিয়োগের আহ্বান জানিয়েছে।প্রথমবারের মতো বিশ্বব্যাপী শ্রবণ সংক্রান্ত এ প্রতিবেদনে সমস্যার মূল কারণ হিসেবে সংক্রমণ, রোগ, জন্মগত ক্রুটি, অতিরিক্ত শব্দ ও জীবনধারাকে চিহ্নিত করা হয়েছে। তবে এসব সসম্যার অধিকাংশই প্রতিরোধযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।রিপোর্টে পদক্ষেপ গ্রহণ বাবদ একটি প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি বছর মাথাপিছু ১.৩৩ মার্কিন ডলার ব্যয় ধরা হয়েছে।এতে আরো বলা হয়, বিশ্বব্যাপী বর্তমানে প্রতি পাঁচজনে একজনের শ্রবণ সমস্যা রয়েছে। কিন্তু এ সংখ্যা…

Read More

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেট কারে আগুন

স্টাফ রিপোর্টার,২ মার্চ ২০২১(বিবিনিউজ):সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুরে গেছে একটি চলন্ত প্রাইভেট কার। এঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রাইভেটকারে থাকা বেশ কয়েকজন ব্যক্তি। রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডের নিউ মার্কেটের বিপরীত পাশে এঘটনা ঘটে।সাভার হাইওয়ে পুলিশ বলছে,রাতে একটি প্রাইভেটকারে বেশ কয়েকজন ব্যক্তি সাভার থেকে নবীনগরের দিকে যাচ্ছিলেন। পরে প্রাইভেটকারটি নিউ মার্কেটের বিপরীত পাশে পৌছেলে হঠাৎ গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে আগুন লেগে যায়। এসময় আগুন লাগার সাথে প্রাইভেটকারে থাকা মানুষরা নেমে যায়। এদিকে মুহুতের মধ্যে আগুনে পুড়ে যায় প্রাইভেটকারটি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা…

Read More