ধামরাইয়ে নদী ভরাট করে রাস্তা নির্মাণ করায় ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার,৩০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ) :ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামে গাজীখালি নদী ভারাট করে মাটির লিক(রাস্তা) নির্মাণ করে মাটির ব্যবসা পরিচালনা করার দায়ে মোশারফ হোসেন নাম এক কথিত যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বদুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তরা হালদার। মোশারফ হোসেন নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের মান্নান হোসেনের ছেলে। এসময় ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তত হালদার জানান, মোশারফ হোসেন নদী ভরাট করে রাতেঁর আঁধারে মাটির ব্যবসা পরিচালনা করছে এমন অভিযোগে পাই।…

Read More

করোনায় ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৭৭

৩০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ) : করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৫৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৭৭ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৪৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ১১ হাজার ৪৫০ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১…

Read More

সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে

৩০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ) : বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা শুক্রবার পর্যন্ত ১৫ কোটি ছাড়িয়েছে। ভারতে সম্প্রতি দ্বিতীয় পর্যায়ে করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়েছে। এএফপি’র পরিসংখ্যানে এ কথা জানানো হয়।২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনা ছড়িয়ে পড়ার পরে সরকারী হিসাব সমন্বয় করে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৩ লাখ। গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দৈনিক নতুন সংক্রমন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী করোনায় এ পর্যন্ত অন্তত ৩২ লাখ মানুষের মুত্যু হয়েছে।অক্টোবর থেকে জানুয়ারি দ্বিতীয় ওয়েবের পরে বিশ্বব্যাপী দৈনিক সংক্রমন ৩ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছিল। বর্তমানে…

Read More

সাভারে অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

স্টাফ রিপোর্টার,৩০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ) : করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের আশুলিয়ায় প্রায় দশ হাজার অসহায় ও প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার দুপুরে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আশুলিয়ার আনোয়ার জং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।পরে একই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাভারের রেডিওকলোনী স্কুল মাঠে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার মডেল থানার ওসি এফ এম সায়েদ।

Read More

দেশে সকল ধর্মের মানুষ স্বাধীন :ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৩০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ) : বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামের শত্রু নয় আওয়ামী লীগ ইসলামের ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শুক্রবার দুপুরে সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় থানা বাসষ্ট্যান্ড জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,ইসলাম ধর্ম নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে দীর্ঘদিন ধরে। ইসলাম শান্তির ধর্ম । বর্তমানে দেশে সকল ধর্মের মানুষ স্বাধীন ও সুন্দর ভাবে বসবাস করছে বলেন তিনি।মসজিদের নির্মাণ কাজ উদ্বোধনে এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি,ও বীর মুক্তিযোদ্ধা…

Read More

বেশি ওজনে করোনার ঝুঁকিও বেশি

৩০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ডেস্ক ) :ওজন বেশি থাকলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশি থাকে। এমনকি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির ঝুঁকিও বেশি থাকে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চিকিৎসা সাময়িকী ‘দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ড্রোক্রাইনোলজি’ জার্নালে প্রকাশিত গবেষণায় এ তথ্য জানা গেছে। ল্যানসেটের ওই গবেষণা উদ্ধৃত করে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা বলছেন, ওজন বেশি থাকার কারণে করোনায় সংক্রমিত হওয়ার পর ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে বৃহৎ পরিসরে এ ধরনের গবেষণা এই প্রথম। যুক্তরাজ্যে বসবাসরত ৬৯ লাখের বেশি মানুষের ওপর এই গবেষণা পরিচালিত হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের প্রথম ঢেউয়ের…

Read More

শেখ হাসিনা ও মোদিকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট,গ্রেপ্তার ১

৩০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ডেস্ক ) :বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও ফেসবুকে পোস্ট করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ওই যুবকের নাম আনহার আলী (৩০)। তিনি বিশ্বনাথের পূর্ব দশঘর গ্রামের বাসিন্দা। গত বুধবার রাতে বিশ্বনাথের সদর ইউনিয়নের যুবলীগ নেতা মনোহর হোসেন বাদী হয়ে আনহার আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। গতকাল অভিযোগটি তদন্তের পর পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল সন্ধ্যায়…

Read More

ভারতে যুক্তরাষ্ট্রের প্রথম দফার কোভিড জরুরি ত্রাণ সরবরাহ

৩০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ডেস্ক ) : মহামারী করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়া ভারতকে সহায়তায় দেয়া যুক্তরাষ্ট্রের প্রথম দফার কোভিড জরুরি ত্রাণ সরবরাহ নয়াদিল্লীতে পৌঁছেছে। শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে দেশটিতে এসব ত্রাণ পৌঁছে দেয়া হয়। খবর এএফপি’র।ভারতের রাজধানী ব্যাপক মহামারী সংকট মোকাবেলায় লড়াই করে যাওয়ায় চার শতাধিক অক্সিজেন সিলিন্ডার, অন্যান্য হাসপাতাল সরঞ্জামাদি এবং প্রায় ১০ লাখ র‌্যাপিড করোনাভাইরাস টেস্ট কিট বহন করা ওই সামরিক বিমান নয়াদিল্লীর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Read More

আগুন সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে : ওবায়দুল কাদের

২৯ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) : আলেম ওলামা বা কোন রাজনৈতিক দলের কর্র্র্র্র্মীদের নয়, যারা আগুন, সন্ত্রাসের সাথে জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘কোনো আলেম ওলামাদের তো নয়, এমনকি বিএনপির কোনো নেতাদেরও গ্রেফতার করে নাই সরকার। যারা আগুন-সন্ত্রাসের সাথে জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিডিও দেখে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীদের গ্রেফতার করছে। এখানে কল্পকাহিনী তৈরির কোনো সুযোগ নেই।’ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর…

Read More

করোনাভাইরাসে শনাক্তের হার ১০–এর নিচে নামল

২৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ): করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৯২৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ। প্রায় দেড় মাস পর করোনায় রোগী শনাক্তের হার ১০–এর নিচে নামল। এর আগে গত ২০ মার্চ করোনায় রোগী শনাক্তের হার ১০–এর নিচে ৯ দশমিক ৩৯–তে নেমেছিল। এ পর্যন্ত দেশে মোট ৭…

Read More