২৪ এপ্রিল ২০২১ (বিবিনিউজ ):চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ শনিবার সকালে বরিশাল সড়ক জোন,বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিলো, সেই ভাড়ার অতিরিক্ত নিলে তাদেরকে শাস্তির আওতায় আনা…
Read MoreDay: April 24, 2021
করোনায় এক দিনে ৮৩ জনের মৃত্যু
২৪ এপ্রিল ২০২১ (বিবিনিউজ ):করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৭ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৫৭১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৯৫২ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১…
Read Moreইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনে অক্সিজেন ফুরিয়ে আসার আশঙ্কা
২৪ এপ্রিল ২০২১ (বিবিনিউজ ডেস্ক):ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনে অক্সিজেন ফুরিয়ে আসার আশঙ্কা করছে উদ্ধারকারী দল। ২১ এপ্রিল বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় ৫৩ নাবিকসহ সাবমেরিনটি নিখোঁজ হয়। তিন দিনেও সাবমেরিনটি উদ্ধার না হওয়ায় নাবিকদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সাগরের অনেক নিচে সাবমেরিনটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে সেটি বিধ্বস্ত হয়ে যেতে পারে। ইন্দোনেশিয়ার অন্তত ছয়টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ মানুষ সাবমেরিনটি অনুসন্ধান করে যাচ্ছে। এরই মধ্যে সাবমেরিনটিতে অক্সিজেনের মজুত ফুরিয়ে গেছে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে। কেআরআই নানগালা-৪০২ নামের ওই…
Read Moreটিকা আটকানোর অধিকার সেরামের নেই: পাপন
২৪ এপ্রিল ২০২১ (বিবিনিউজ): বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান (পাপন) বলেছেন, করোনাভাইরাসের দেড় কোটি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে টাকা দেওয়া হয়েছে। টাকা নেওয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নেই। আজ শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর নাজমুল হাসান সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তিনি বলেন, দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। টিকা এসেছে ৭০ লাখ ডোজ। এখনো ৮০ লাখ ডোজ টিকা সেরাম ইনস্টিটিউট দেয়নি। সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা। বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান বলেন, ‘সরকার…
Read Moreজেএন্ডজে’র টিকা পুনরায় শুরুর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রে
২৪ এপ্রিল ২০২১ (বিবিনিউজ ডেস্ক ):জনসন এন্ড জনসনের কোভিড- ১৯ এর টিকার ব্যবহার পুনরায় শুরু করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার এ কথা জানায়।মার্কিন স্বাস্থ্য সংস্থা গত ১৪ এপ্রিল রক্ত জমাট বাঁধার কারণে জেএন্ডজে’র টিকা ব্যবহার স্থগিত করেছিল। দেশটির অনেক লোকই জেএন্ডজে’র টিকা নিয়েছিল। কিন্তু কিছু সংখ্যক লোক রক্তে জমাট বাঁধার সমস্যায় আক্রান্ত হয়।যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের প্রধান জ্যানেট উডকক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সাথে এক যৌথ বিবৃতিতে বলেছেন, আমরা সিদ্ধান্তে এসেছি ১৮ কিংবা তারচেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে জনসনের টিকার সম্ভাব্য ঝুঁকির চেয়ে এর উপকারিতা…
Read Moreমাধ্যমিকে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত
২৪ এপ্রিল ২০২১ (বিবিনিউজ): ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এর আগে ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল। অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়, দেশে করোনা ভাইরাস মহামারীর কারণে বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম স্থগিত করা হলো। দেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ…
Read Moreআগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট-শপিংমল খোলার সিদ্ধান্ত
২৪ এপ্রিল ২০২১ (বিবিনিউজ): আগামী রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে সবাইকে বেচাকেনা করতে হবে।শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৫ এপ্রিল থেকে দোকান পাট/শপিংমলসমূহ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্য বিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ব্যাপক সংখ্যক মানুষের…
Read Moreকরোনা সংক্রমিতদের সহায়তা পৌঁছে দিচ্ছে শরীয়তপুরের জেলা প্রশাসন
২৪ এপ্রিল ২০২১ (বিবিনিউজ):শরীয়তপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে খাদ্যসহায়তা ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু করেছেন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। গত দুই দিনে ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার ১০টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে। তাদের চাল, ডাল, তেল ও বিভিন্ন ফল দেওয়া হয়। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরভয়রা গ্রামের বাসিন্দা ইব্রাহীম হোসেন (৩৩) ওমানপ্রবাসী ছিলেন। করোনার কারণে গত বছর অক্টোবর মাসে গাড়িচালকের কাজটি হারান। হাতে যা টাকা ছিল তা দিয়ে দুই মাস সেখানে অবস্থান করে নতুন কাজ খোঁজেন। কোনো কাজ না পেয়ে শেষ পর্যন্ত…
Read Moreরানা প্লাজা ধসের ৮ বছরেও বিচারকাজ শেষ হয়নি
২৪ এপ্রিল ২০২১ (বিবিনিউজ):মাত্র ১৮ বছর বয়সে জীবিকার সন্ধানে ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকায় আসেন দরিদ্র পরিবারের সন্তান আশরাফুল ইসলাম। কাজ নেন সাভারে রানা প্লাজার একটি পোশাক কারখানায়। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজায় ভয়াবহ ধসে প্রাণ হারান তিনি। সেদিনের ভবন ধসের ঘটনায় তাঁর মতো আরও ১ হাজার ১৩৫ জন শ্রমিক মারা যান। ওই ঘটনায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা হয়। কিন্তু সেই মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি। রানা প্লাজা ধসের ঘটনায় মামলা হয়েছে তিনটি। এর মধ্যে একটি হত্যা মামলা। একটি হয়েছে ইমরাত নির্মাণ আইনে। ভবনের নকশা-সংক্রান্ত দুর্নীতির…
Read Moreসাভারে রানা প্লাজা ট্রাজেডির আট বছর পূর্তিতে নানা কর্মসূচী পালন
স্টাফ রিপোর্টার,২৪ এপ্রিল ২০২১ (বিবিনিউজ): সাভারে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজা ট্রাজেডির আট বছর উপলক্ষে নানা কর্মসুচী পালন করেছে রানা প্লাজার আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। তাদের সাথে কর্মসুচীতে যোগদেন বিভিন্ন শ্রমিক সংগঠনও। ধসে পড়া রানা প্লাজার আট বছর উপলক্ষে সকালে রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের পরিবারের সদস্য, আহত শ্রমিকরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নিহত শ্রমিকদের স্বরণে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। পরে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।…
Read More