স্টাফ রিপোর্টার,২৪ এপ্রিল ২০২১ (বিবিনিউজ): সাভারে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজা ট্রাজেডির আট বছর উপলক্ষে নানা কর্মসুচী পালন করেছে রানা প্লাজার আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। তাদের সাথে কর্মসুচীতে যোগদেন বিভিন্ন শ্রমিক সংগঠনও। ধসে পড়া রানা প্লাজার আট বছর উপলক্ষে সকালে রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের পরিবারের সদস্য, আহত শ্রমিকরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নিহত শ্রমিকদের স্বরণে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। পরে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় শ্রমিকরা ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান সরকারের কাছে।

এদিকে রানা প্লাজার আট বছর উপলক্ষে রানা প্লাজার সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

শ্রমিকরা জানায়,রানা প্লাজার সামনে কিছু অসাধু ব্যবসায়ী দোকানপাট গড়ে তুলেছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে। এছাড়া সংরক্ষণের অভাবে রানা প্লাজার খালি জায়গায় গড়ে উঠেছে বিশাল কচু ক্ষেতের স্তুপ।
