ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যায় নিহত ৯০

০৫এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ):ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে আকস্মিক বন্যায় নিহত মানুষের সংখ্যা ৯০ ছুঁই ছুঁই। আজ সোমবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গতকাল রোববার সকালে ইন্দোনেশিয়ার সবচেয়ে পূর্বের প্রদেশ ওয়েস্ট নুসা তেঙ্গারায় বন্যার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বন্যা উপদ্রুত এলাকার সর্বত্র এখন ধ্বংসস্তূপের চিহ্ন। কোথাও বাড়িঘর ভেসে গেছে, আবার কোথাও শিকড়সহ উপড়ে গেছে গাছপালা। ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরের ওই সব এলাকায় অসংখ্য মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছে। এদিকে ওই অঞ্চলে এখনো ঘূর্ণিঝড় চলছে। এতে উদ্ধারকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্দোনেশিয়ার দুর্যোগবিষয়ক সংস্থা জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত ৬৬…

Read More

২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৭ হাজার ৭৫ জন

০৫এপ্রিল ২০২১(বিবিনিউজ ):টানা দুদিন ধরে দেশে করোনায় শনাক্ত রোগী ৭ হাজারের বেশি। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৫ জনের। আর মারা গেছেন ৫২ জন। আগের দিন রোববার করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জনের, যা দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এক দিনে ছিল সর্বোচ্চ। গতকাল করোনার সংক্রমণে মারা গেছেন ৫৩ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ৩০ হাজার ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা…

Read More

শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চের উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা,২৭ মরদেহ উদ্ধার

০৫এপ্রিল ২০২১(বিবিনিউজ ):নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। দুপুরে লঞ্চটি উদ্ধার করে তীরে তোলা হয়। এরপর ডুবুরি দল লঞ্চের ভেতরে প্রবেশ করে একে একে ২২টি লাশ উদ্ধার করে। এ নিয়ে এ ঘটনায় মোট লাশ পাওয়া গেল ২৭টি। দুপুর দুইটার দিকে উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে রবিবার (৪ এপ্রিল) অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটে। গতকাল পর্যন্ত পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয়েছিল ২০ জনকে। এছাড়া নিখোঁজ ছিলেন অন্তত ২৯ জন। বিআইডব্লিউটিএর ১৮ ঘণ্টা ধরে…

Read More

শিমুলিয়া ঘাটে পার হচ্ছে যাত্রীবাহী যান

০৫এপ্রিল ২০২১(বিবিনিউজ ):মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ফেরি চলাচলের দাবিতে বিক্ষোভ করেছেন ঘাটে আটকা পড়া যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। আজ সোমবার সকালে মিছিল ও ফেরির টিকিটি কাউন্টার ঘেরাও করে এই বিক্ষোভ হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঘাটে এসে ঝড়ের কারণে পদ্মা পাড়ি দিতে না পারা যাত্রীবাহী যান ড্রামফেরির মাধ্যমে পারাপার করা হচ্ছে। তবে গতকাল সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সাত শতাধিক যানবাহনের জটলা বেঁধেছে। ঘাট ও স্থানীয় লোকজন জানান, গতকাল সন্ধ্যা সাতটার পর থেকে বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়। সেই সঙ্গে করোনার…

Read More

রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত

০৫এপ্রিল ২০২১(বিবিনিউজ ):আসছে পবিত্র রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে থাকবে ১৫ মিনিটের বিরতি। আজ সোমবার মন্ত্রিসভা সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এই অফিস সূচি নির্ধারণ করে দিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে এ মাসের মাঝামাঝিতে শুরু হবে রমজান। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, রোজার সময় অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। করোনাভাইরাসের বিস্তার রোধে এক সপ্তাহের লকডাউনের মধ্যে এখন সীমিত পরিসরে অফিস চলেছ।…

Read More

ধর্ম ব্যবসায়ীদের মুখোশ খুলে গেছে:সেতুমন্ত্রী

০৫এপ্রিল ২০২১(বিবিনিউজ ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ খুলে গেছে। হেফাজত নেতার নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা তথ্যনির্ভর ও প্রকৃত সত্য উদ্‌ঘাটন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের ‘আঁতে ঘা’ লেগেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, জনগণ ভেবেছে, এই লজ্জাজনক ঘটনার পর তথাকথিত নেতারা জনসম্মুখে ক্ষমা চাইবেন। কিন্তু দেখা যাচ্ছে ‘চোরের মার বড় গলা’। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, তাদের…

Read More

সাভারের আশুলিয়ার হাঁসের খামারে বিষ প্রয়োগে হাঁস মেরে ফেলার অভিযোগ

০৫এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ার পূর্ব-শক্রুতার জের ধরে একটি হাঁসের খামারে খাবারে বিষ প্রয়োগে এক হাজার ২০০টির বেশি হাঁস মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা সহ্য করতে না পেরে বারবার মূর্ছা যাচ্ছেন কৃষি উদ্যোক্তা গোলাম সারোয়ার। আজ সোমবার সকালে ঘুম থেকে উঠে সারি সারি মৃত হাঁস দেখে চমকে ওঠেন সাভারের আশুলিয়া থানাধীন মনোহর গ্রামের বাসিন্দারা।স্থানীয়রা জানান,পাথালিয়া ইউনিয়নের মনোহর গ্রামের সরোয়ার হোসেন একসময় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ২০ লাখ টাকা ব্যয়ে তিন গড়ে তোলেন ফাতান ফার্ম হাউস নামের হাঁসের খামার।সারোয়ার হোসেনের অভিযোগ, জমি নিয়ে প্রতিবেশী মিল্টনের সঙ্গে দীর্ঘদিন ধরেই…

Read More

নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ার

০৫এপ্রিল ২০২১(বিবিনিউজ ): সাভারে তুরাগ নদীর মাটি কেটে বিক্রি করার খবর পেয়ে নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।সোমবার দুপুরে সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় তুরাগ নদীতে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।প্রত্যক্ষদর্শীরা বলছে,দেশে মহামারী করোনা ভাইরাস ও লকডাউনের মধ্যে আমিনবাজার এলাকার কয়েকজন কতিপয় ভূমিদস্যু ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেকু দিয়ে তুরাগ নদীর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে ও নদীর পানি প্রবাহ বন্ধ করে বাধ নির্মাণ করছে খবর পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা চেয়ারম্যান। এসময় উপজেলা চেয়ারম্যানের উপস্থিতির খবর পেয়ে দখলকারী ভূমিদস্যু ও ভেকুর ড্রাইভাররা পালিয়ে…

Read More