১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন:জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৯ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) : করোনার উর্ধ্বগতি ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন দেয়া হবে। এ সময় জরুরি সেবা ছাড়া, সরকারি-বেসরকারি সকল অফিস-আদালত-কলকারখানা সবকিছু বন্ধ থাকবে।আজ শুক্রবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।তিনি বলেন, ‘আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউন দেয়া হবে। এই সময়ে জরুরি সেবা ছাড়া সব অফিস ও গার্মেন্টস বন্ধ থাকবে। লকডাউনে কোনো ধরনের যানবাহন চলবে না।’ফরহাদ হোসেন বলেন, ঊর্ধ্বমুখী সংক্রমণের কথা চিন্তা-ভাবনা করে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আমরা মানুষের জীবন বাঁচাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছি।’তিনি জানান, লকডাউন চলাকালে…

Read More

প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা জলবায়ু কূটনীতির ক্ষেত্রে নতুন গতির সঞ্চার করবে: প্রধানমন্ত্রী

০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন জলবায়ু পরিবর্তন কূটনীতিতে নতুন গতি সঞ্চার করবে।তিনি বলেন, ‘প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা জলবায়ু কূটনীতির ক্ষেত্রে নতুন গতির সঞ্চার করবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বিকেলে গণভবনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত জন কেরি সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী একথা বলেন।বৈঠকৈর পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ২২-২৩ এপ্রিল, ২০২১ ভার্চুয়াল লিডার্স সম্মেলনে যোগদানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। এ সময় আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ…

Read More

বঙ্গবন্ধু গেমস: ক্রিকেটে বরেন্দ্র-জাহাঙ্গীরাবাদ ফাইনাল আগামীকাল

০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’ ক্রিকেটের পুরুষ বিভাগের ফাইনাল আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হবে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।ফাইনালে জমাট লড়াইয়ের আশা করা হচ্ছে। লিগ পর্বে তিন ম্যাচে দুটি করে জয় নিয়ে ফাইনালে উঠে এসেছে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। গত ৫ এপ্রিল লিগ পর্বে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন ৩ উইকেটে জিতেছিল।চার দলের প্রতিযোগিতায় ফাইনালে উঠতে পারেনি চট্টলা ইস্ট জোন…

Read More

মিশরে বালুর নিচে ৩ হাজার বছরের প্রাচীন নগরীর সন্ধান মিলেছে

০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):মিশরের দক্ষিণাংশে লুক্সরে বালুর নিচে হারিয়ে যাওয়া তিন হাজার চার’শ বছরের বেশী সময়ের প্রাচীন শহরের সন্ধান পাওয়া গেছে। মিশরের আর্কিওলোজিক্যাল মিশনের প্রধান জাহিহাওয়াজ বৃহস্পতিবার এ কথা জানান। আলবালাদ পত্রিকার রিপোর্টে এ কথা জানানো হয়।মিশর-বিষয়ক প্রধান পুরাতত্ত্ববিদ হাওয়াজ জানান, ১৮তম ডাইনেস্টির (প্রায় ১৩৮৮-১৩৫১খৃস্টপূর্ব) আমিনহোটেপ তৃতীয়’র শাসনকালে এই শহর তৈরি করা হয়েছিল। রাজা তুতেনখামেনের (১৩৩২-১৩২৩ খৃস্টপূর্ব) মমী আবিষ্কারের পর কয়েক দশক চেষ্টায় এই শহর আবিস্কৃত হলো।হাওয়াজ জানান,‘এই নগরীকে বলা হতো এ্যাসেনসিওন অব এ্যাটন এবং নীল নদের পশ্চিম তীরে লুক্সরে মিশর সম্্রাটের প্রধান প্রশাসনিক ও শিল্প অবকাঠামো ছিল।’‘নগরীর বিভিন্ন সড়কে…

Read More

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের চিন্তা

০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে। শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসিনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।

Read More

বাংলাদেশ দলে এক অধিনায়ক চান সাকিব আল হাসান

০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশ দলের নেতৃত্ব যেন অনেকটা ‘পরিস্থিতির শিকার’! এক অধিনায়কের যুগ থেকে বাংলাদেশ ক্রিকেট দল যে গত কয়েক বছরের বিভিন্ন অদল-বদলের হাত ধরে তিন অধিনায়কের যুগে ঢুকে গেল, সেটি একদমই ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত নয়। বরং পরিস্থিতির কারণে বাধ্য হয়েই সে পথে যেতে হয়েছে বিসিবিকে। একটি আন্তর্জাতিক দলের নেতৃত্বের কাঠামো কেমন হবে, সেটি অনেক ভাবনাচিন্তার দাবি রাখলেও বাংলাদেশ যেন এ ক্ষেত্রে প্রবল ব্যতিক্রম। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দলে যে এখন তিন অধিনায়ক, সেটি ভিন্ন পরিস্থিতিতে নেওয়া সিদ্ধান্তেরই ফল। অধিনায়কদের পর্যাপ্ত সময় দিতে বিসিবি এখনো তিন অধিনায়কের নীতিতে…

Read More

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে পড়ে আছে মৃত তিমি

০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে বিশাল এক মৃত তিমি পড়ে আছে। আজ শুক্রবার সকালে থেকে তিমি সৈকতে পড়ে থাকতে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মৃত তিমির ওজন প্রায় আড়াই টন। লম্বায় ৩৫ ফুট ও চওড়া ৫ ফুট। আজ সকালে জোয়ারের পানিতে মৃত তিমি সৈকতে এসে আটকে যায়। পরে বেলা ১টার দিকে ভাটার সময় তিমিটি বালুর মধ্যে পড়ে যায়। স্থানীয় জেলে নূর আহম্মদে বলেন, আজ সকাল ৬টা থেকে ৭টার দিকে মৃত তিমি ভেসে আসে। বেলা ১টার দিকে ভাটার সময় তিমিটি বালুর মধ্যে আটকে পুরোপুরি দৃশ্যমান হয়। গভীর সাগরে মাছ…

Read More

দেশে এক দিনে করোনায় ৬৩ মৃত্যু, শনাক্ত ৭৪৬২

০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):করোনায় গত চব্বিশ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। আর ৭ হাজার ৪৬২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষাও হয়েছে ৩১ হাজার ৬৫৪ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৫৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার…

Read More