১৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): সাভারে লকডাউনের মধ্যেই আজ খুলেছে তৈরি পোশাক কারখানা। শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৫’শত তৈরি পোশাক কারখানার শ্রমিক রয়েছে প্রায় ৩০ লাখ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে কারখানা গুলোতে শ্রমিকরা প্রবেশ করে উৎপাদন শুরু করেছে। স্বাস্থ্য বিধি মেনে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কারখানায় প্রবেশ করার ব্যবস্থা করেছেন সেই সাথে শ্রমিকদের তাপমাত্রায় মাপা হচ্ছে। এদিকে, সরকারের স্বাস্থ্য বিধি কারখানাগুলোতে মানছে কিনা স্থানীয়রা জনপ্রতিনিধিরা কারখানাগুলো পরিদর্শন করেছেন। এছাড়া সর্বাত্মক লকডাউন কার্যকর করতে সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসেছে পুলিশের চেকপোস্ট। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অধিকাংশ শিল্প-কারখানার নিজস্ব তত্ববধানে শ্রমিক পরিবহনের ব্যবস্থা করেছেন। এদিকে সকাল…
Read MoreDay: April 15, 2021
আবদুল মতিন খসরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন স্পিকার
১৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে জাতীয় সংসদের সার্জেন্ট এট আর্মস সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপির কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অঙ্গনে একাদশ জাতীয় সংসদের ২৫৩ কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুল মতিন খসরু এমপির নামজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরুকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এর পর বিভিন্ন স্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নিজ গ্রাম কুমিল্লার…
Read Moreমাস্ক না পরায় ৫০ টাকা জরিমানা
১৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের প্রথম দিনে বগুড়ার নন্দীগ্রামে মাস্ক না পরার অপরাধে ৫০ টাকা করে দুইজনকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার কুন্দারহাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শিফা নুসরাত। এসময় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে কুন্দারহাট বাজার ব্যবস্থাপনা পরিদর্শনে একসঙ্গে যান দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নবাগত ইউএনও মোছা. শিফা নুসরাত এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম। তাদের সঙ্গে ছিলেন থানার এসআই বিকাশ…
Read Moreমুভমেন্ট পাস নিয়ে যাচ্ছিলেন শিং মাছ কিনতে, জরিমানা গুনতে হল ৩ হাজার
১৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):লকডাউনের মধ্যে জরুরি কাজে যাদের বাইরে যাওয়া প্রয়োজন হবে তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু কঠোর এই লকডাউনের মধ্যে বিধিনিষেধ শুরুর দিন বুধবার দুপুরে আজিজ রহমানের (ছদ্মনাম) ইচ্ছা হয় শিং মাছ খাওয়ার। সেজন্য মুভমেন্ট পাস নিয়ে উত্তরার বাসা থেকে রওনা হন রাজধানীর মালিবাগের উদ্দেশে। বাসা থেকে ১৫ কিলোমিটার দূরের গন্তব্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আজিজ। কিন্তু পথে বাগড়া দেয় পুলিশ। আজিজ পুলিশ সদস্যদের তার মুভমেন্ট পাস দেখান, যা তিনি নিয়েছিলেন বাজার করার জন্য। ট্রাফিক পুলিশের কর্তব্যরত সার্জেন্ট মনে করেছেন, কঠোর বিধিনিষেধের মধ্যে শিং মাছ কিনতে…
Read Moreতিরস্কার করা হলো কোহলিকে
১৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):রাগটা হয়েছিল তাঁর নিজের ওপরই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ভালোই এগোচ্ছিলেন বিরাট কোহলি। কিন্তু ২৯ বলে ৩৩ রান করে জেসন হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ দেন। এরপর নিজেরও ওপর ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। ডাগ আউটে ফেরার সময় বাউন্ডারির দড়িতে ব্যাট দিয়ে আঘাত করেন, আঘাত করেছেন তিনি ডাগ আউটের চেয়ারেও। ব্যাপারটা চোখ এড়ায়নি ম্যাচ রেফারির। তিরস্কৃত করা হয়েছে কোহলিকে। আইপিএলের আচরণবিধির লেভেল ওয়ান ভেঙেছেন কোহলি। বেঙ্গালুরুর ইনিংসের ১২তম ওভারে হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে সহজ ক্যাচ তুলে দেন কোহলি। ব্যাপারটায় নিজের ওপর…
Read Moreলকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত যাঁরা
১৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): করোনা সংক্রমণের পরিস্থিতিতে সারা দেশে চলছে লকডাউন। কাজে ও চলাচলে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। তবে ব্যাংক, শিল্পকারখানা ও হাসপাতালে কাজ চলছে। জরুরি সেবা খাতগুলোও খোলা রয়েছে। কারা বের হতে পারবেন, কারা পারবেন না, এ নিয়ে ভুল–বোঝাবুঝির ঘটনাও ঘটছে। পুলিশ এমন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যাঁরা জরুরি সেবার আওতায় পড়েছেন।এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা ও প্রতিষ্ঠান কোনগুলো। তাদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন। চলমান লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত যাঁরা:১. ডাক্তার২. নার্স৩. মেডিকেল স্টাফ৪. কোভিড…
Read More