১৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): সাভারে লকডাউনের মধ্যেই আজ খুলেছে তৈরি পোশাক কারখানা। শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৫’শত তৈরি পোশাক কারখানার শ্রমিক রয়েছে প্রায় ৩০ লাখ।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে কারখানা গুলোতে শ্রমিকরা প্রবেশ করে উৎপাদন শুরু করেছে। স্বাস্থ্য বিধি মেনে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কারখানায় প্রবেশ করার ব্যবস্থা করেছেন সেই সাথে শ্রমিকদের তাপমাত্রায় মাপা হচ্ছে।
এদিকে, সরকারের স্বাস্থ্য বিধি কারখানাগুলোতে মানছে কিনা স্থানীয়রা জনপ্রতিনিধিরা কারখানাগুলো পরিদর্শন করেছেন। এছাড়া সর্বাত্মক লকডাউন কার্যকর করতে সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসেছে পুলিশের চেকপোস্ট। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
অধিকাংশ শিল্প-কারখানার নিজস্ব তত্ববধানে শ্রমিক পরিবহনের ব্যবস্থা করেছেন। এদিকে সকাল থেকে সাভার উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহফুজের নেতৃত্বে শুরু হয়েছে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহফুজ জানান, সর্বাত্মক লকডাউন কার্যকর করতে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কে চেকপোষ্ট বসানো হয়েছে। তারপরেও অনেক মানুষজন বিনা প্রয়োজনে বাসার বাহিরে আসার চেষ্টা করছে। তাই সর্বাত্মক লকডাউন কার্যকর করতে তারা মাঠে কাজ করে যাচ্ছি। বিধি নিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে বেশকিছু ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। এসময় সচেতনও করতে মাস্কও বিতরন করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।
