লকডাউনে সব ব্যাংক বন্ধ থাকবে

১২এপ্রিল ২০২১(বিবিনিউজ ): করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউনে’ সব ব্যাংক বন্ধ থাকবে। এ সময় ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সকল উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। বাংলাদেশ ব্যাংক আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে এই সময়ে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা আমদানি-রপ্তানি কার্যক্রমের জন্য খোলা রাখা যাবে। পাশাপাশি রপ্তানিকারকদের প্রয়োজনে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা শাখা (এডি) নির্দিষ্ট দিনের জন্য খোলা রাখা যাবে। তবে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংক খোলা…

Read More

১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

১২এপ্রিল ২০২১(বিবিনিউজ ):করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৪ এপ্রিল বুধবার থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।আজ সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। লকডাউন চলাকালে বিধি-নিষেধ কঠোরভাবে পালনের জন্য সংশিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিবদের নির্দেশনা দেয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়,১. সব সরকারি, আধাসরকারি, সায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।৩. সব…

Read More

সাভারে বেগুনী পাতার ধান চাষ

স্টাফ রিপোর্টার,১২এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সাভারে প্রথমবারের মতো বেগুনী পাতার ধান চাষ, ব্যাপক সাড়া। ধানগাছ দেখতে জনসমাগম। সোনালি ধানের দেশে বিষয়টি একটু হোঁচট খাওয়ারই মতো। তবে ঘটনা সত্যি। প্রতিদিনই কেউ না কেউ কাউসারের ক্ষেতে আসনে গাছ দেখতে। সবুজে মোড়া ক্ষেতের মধ্যে হঠাৎ বেগুনি ধানগাছ তো দৃষ্টি কাড়ারই কথা। এমনই বেগুনী পাতার ধান চাষ করেছেন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মাদারটেক গ্রামের কৃষক কাউসার আহাম্মেদ। প্রথমবারের মতো চাষ করেছেন বেগুনী পাতার ধান। এতে করে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয়দের মাঝে। কৃষক জানান, যদি ফলন ভালো হয় তবে আগামীতে আরো বেশি জমিতে এই ধানের চাষ করবেন তিনি।…

Read More