ভারতে মৃত্যুর মিছিলে আইপিএল

২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ):প্রশ্নটা কি তাহলে অ্যাডাম গিলক্রিস্টই তুললেন? করোনার এই সময় ভারতে আইপিএল কেন, সাবেক অস্ট্রেলীয় তারকার মনে প্রশ্ন এটিই। একদিকে মৃত্যু, অন্যদিকে কীভাবে আইপিএল চালিয়ে যাওয়া যায়, সরাসরি না হলেও গিলক্রিস্টের টুইটারে রাখা প্রশ্নটাই এখন অনেকের মনে ঘুরপাক খেয়ে চলেছে। কয়েক দিন ধরেই করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার ভারত। মৃত্যু বেড়ে গেছে অনেক। গোটা ভারতে বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনায় শ্বাসকষ্টে ভোগা রোগীদের ছবি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। অক্সিজেনের অভাব সর্বত্র। করোনা ঠেকাতে বিভিন্ন রাজ্য কিংবা শহরে চলছে কারফিউ। লকডাউন দিয়ে প্রাণপণ চেষ্টা চলছে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার হাত থেকে ভারতবাসীকে…

Read More

স্বাস্থ্যবিধি না মানলে আবার কঠোর লকডাউন: সেতুমন্ত্রী

২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ):সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান লকডাউনের পরে গণপরিবহন চলাচলের সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবার কঠোর লকডাউন দিতে বাধ্য হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি এই ব্রিফিং করেন। গতকাল শনিবার এক মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেছিলেন, চলমান লকডাউন শেষে গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে সরকার। মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেছিলেন, জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে। গণপরিবহনে অর্ধেক…

Read More

করোনায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমানের মৃত্যু

স্টাফ রিপোর্টার,২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ): বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং ঢাকা- ২০ ধামরাইয়ের বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন । জানাগেছে, ঢাকা- ২০ আসন ধামরাই থেকে চার বারের নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইসলাম হাসপাতালে ভর্তি ছিলেন । চিকিৎসাধীন অবস্থায় গত রাত নয়টা ত্রিশ মিনিটে সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে । মরহুমের লাশ ঢাকায় একটি হাসপাতাওে হিমাগাওে রাখা হয়েছে। পাকিস্তানী শাসনামলে মুখ্য ও স্বাধীন বাংলাদেশের মূখ্যমন্ত্রী আতাউর রহমান খানের পুত্র ছিলেন ব্যারিস্টার…

Read More

দেশে করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ২১ লাখের বেশি মানুষ

২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ): দেশে এ পর্যন্ত সাড়ে ২১ লাখের বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ২১ লাখ ৫৫ হাজার ২৯৬। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ এবং নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন। এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ৮৮ হাজার ৮৮০ জন। এর মধ্যে ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন পুরুষ এবং নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪। এ ছাড়া শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭২ লাখ ৬ হাজার ৫৬৫ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে…

Read More

করোনার প্রভাবে সাভারের ফুল চাষীরা পড়েছেন চরম অর্থসংকটে

স্টাফ রিপোর্টার,২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ):ফুল ভালবাসেন না জগতে এমন লোক খুজে পাওয়া ভার। সাধারণত কোনো অনুষ্ঠান বা দিবসগুলোতে কাঁচা ফুলের চাহিদা বেড়ে যায় অনেক গুণ। সৌন্দর্যের প্রতি এই গোলাপ ফুল এখন কৃষকের গলার কাটা হয়ে দাড়িয়েছে। করোনা ভাইরাসের কারণে বাজারে গোলাপ ফুল বেচা কেনা বন্ধ থাকায় ফুল চাষীরা চরম বিপাকে পড়েছেন। লাভের আশায় সারা জীবনের জমানো সঞ্চয়ের টাকা দিয়ে ফুল চাষ করলেও এখন ফুল নিয়ে বিপাকে চাষীরা।সাভার উপজেলার বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন। এই দুই ইউনিয়নে প্রায় তিন’শর বেশী হেক্টর জমিতে গোলাপসহ না ধরণের ফুল চাষ করেছেন কৃষকরা। ফুলের ফলনও ভালো হয়েছে।…

Read More

সাভারে বাস চালককে গলা কেটে হত্যা , আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার,২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ):সাভারে বাড়ি থেকে ডেকে এনে রাজিব শেখ নামের (২৬) এক বাস চালককে গলা কেটে হত্যা করেছে এক ভ্যান চালক। এঘটনায় হত্যাকারীকে আটক করেছে পুলিশ।ভোর রাতে সাভারের আনন্দপুর এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোর রাতে সাভারের আনন্দপুর মহল্লার আনিস শেখের ছেলে বাস চালক রাজিব শেখকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে আনেন প্রতিবেশী ভ্যান চালক নাজিম মন্ডল। পরে তাকে একটি বাগানে নিয়ে রামদা দিয়ে গলা কেটে হত্যা করে নাজিম মন্ডল। এসময় হত্যাকারী পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে।…

Read More