২০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম এলাকায় লরির ধাক্কায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লকডাউনের সময় ফাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটল। নিহত তিনজন হলেন ট্রাকের চালকের সহকারী চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটের আলমগীর হোসেন (২৭), মোটরসাইকেল আরোহী কুমিল্লার চৌদ্দগ্রামের উনকোট গ্রামের পেয়ার আহম্মেদ (৩৫) ও লরিচালক মো. রাসেল (৩৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটগ্রাম পুরাতন সড়কের মাথায় আজ বেলা ১১টার দিকে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় মহাসড়কে ঢাকামুখী একটি লরি তার সামনে থাকা রিকশা ও…
Read MoreDay: April 20, 2021
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে আরও এক ধাপ পেছাল বাংলাদেশ
২০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় আরও এক ধাপ পিছিয়েছে। আজ মঙ্গলবার রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২১ সালের এই সূচক প্রকাশ করে। সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। সূচকে সবার শীর্ষে রয়েছে নরওয়ে। ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। আর ২০১৯ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫০তম। অর্থাৎ, গতবারের সূচকেও বাংলাদেশের এক ধাপ অবনতি হয়েছিল। এবারের সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। সূচকে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান (১৪৫), ভারত (১৪২), মিয়ানমার (১৪০), শ্রীলঙ্কা (১২৭), আফগানিস্তান (১২২), নেপাল (১০৬),…
Read Moreলকডাউনে এমএসের চাল বিক্রি অব্যাহত
২০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :লকডাউনে স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণে ন্যায্য মূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহে ছয়দিনই এ কার্যক্রম চলবে। মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধে ১৪ এপ্রিল ভোর থেকে ২১ এপ্রিল মধ্য রাত পর্যন্ত বিধি-নিষেধ বা লকডাউন আরোপ করেছে সরকার। এরপর ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ চলমান লকডাউন ২২ এপ্রিল থেকে আরও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও দেশের বিভাগীয়…
Read Moreবিশ্বব্যাপী করোনাকে ঠেকাতে কয়েক মাস সময় লেগে যাবে, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের
২০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ডেস্ক ) :এক বছরেরও বেশি সময় ধরে অদৃশ্য ব্যাধি করোনার সঙ্গে লড়ে যাচ্ছে গোটা দুনিয়া। বিশ্ব বাজারে ভ্যাক্সিনের ৭৮০ মিলিয়নেরও বেশি ডোজ ছাড়া রয়েছে। তারপরেও ঠেকানো যাচ্ছে না অতিমারীর দাপট। আর এই মহামারী যে এখনই নিয়ন্ত্রণে আসবে না, বিশ্বব্যাপী করোনাকে ঠেকাতে যে আরও কয়েক মাস সময় লেগে যাবে সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জেনারেল টেড্রোস আধানম গেব্রেয়াসুস। পাশাপাশি তিনি আরও জানিয়ে দিয়েছেন বিশ্বজুড়ে টানা ৭ সপ্তাহ ধরে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ আর টানা ৪ সপ্তাহ ধরে বাড়ছে কোভিডের কারণে মৃত্যু। তাই সচেতন হওয়া…
Read Moreকরোনায় এক দিনে ভারতে রেকর্ড ১৭৬১ জনের মৃত্যু
২০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :করোনাভাইরাসের সংক্রমণে ফের বিপর্যস্ত ভারত। গত এক দিনে দেশটিতে ১ হাজার ৭৬১ জন মারা গেছেন। ভারতে এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজারের বেশি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে। রাজধানী দিল্লিতেও এক দিনে রেকর্ড মৃত্যু হয়েছে। গতকাল রাজ্যটিতে মারা যান ২৪০ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল সোমবার টানা দ্বিতীয় দিনের মতো দুই লাখের বেশি মানুষ আক্রান্ত হলেন ভারতে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যায় ভারত…
Read Moreচলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) : : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধের) মেয়াদ একই শর্তে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।আগামী বৃহস্পতিবার থেকে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস জনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত…
Read Moreআশুলিয়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগ,অভিযুক্ত ইমন পলাতক
২০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :ঢাকার আশুলিয়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কলেজছাত্রের বিরুদ্ধে। রাতে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত কলেজছাত্র ইমনের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া গ্রামে। তারা পরিবারসহ আশুলিয়ার বাইপাইলে বসবাস করে। ইমন সাভারের একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানায়, কয়েকদিন আগে গ্রাম থেকে চাকরির জন্য ওই এলাকায় ফুফাতো বোনের বাসায় আসেন ভুক্তভোগী। ইমনও একই বাসার দোতলায় থাকে।ব্যক্তিগত কাজে ফুফাত বোন ও তার স্বামী বাইরে গেলে ইমন জোর করে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ করে। পরে তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই…
Read More