১৯ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) : করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ২য় ডোজ টিকা গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।আজ দুপুর ১২ টায় সচিবালয় ক্লিনিকে তিনি টিকা নেন। টিকা দিয়ে মন্ত্রী ভালো বোধ করছেন। কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি।এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ২০২১ তিনি প্রথম ডোজ টিকা গ্রহণ করেন।এ সময় সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন।
Read MoreDay: April 19, 2021
ঈদের আগে লকডাউন শিথিলে চিন্তা রয়েছে:সেতুমন্ত্রী
১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, ঈদের সময় ঘরমুখী মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারা দেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তাভাবনা করছে। পরিবহনশ্রমিকসহ বেকার শ্রমিকদের সরকার আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে ও ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি দলীয়ভাবে ভাসমান মানুষের…
Read Moreচলমান লকডাউন থাকছে আরও এক সপ্তাহ
১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক সভায় লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, আজকের সভায় লকডাউন এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে দু–এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে করোনা মোকাবিলা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গতকাল রোববার রাতে কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এই সুপারিশ করা হয়। এরপর সপ্তাহ শেষে আবার করোনাভাইরাসের সংক্রমণের হার বিবেচনা করে…
Read Moreভারতে ২৪ ঘণ্টায় ২ লাখ ৭৩ হাজার জনের করোনা শনাক্ত
১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ডেস্ক ): ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৫০ লাখ ছাড়ালো। এদিকে সেখানে চিকিৎসাধীন রোগির সংখ্যা বর্তমানে ১৯ লাখ ছাড়িয়ে গেছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।স্থানীয় সময় সকাল ৮ টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জনে দাঁড়িয়েছে। এদিকে এক দিনে ভারতে নতুন করে আরো…
Read More৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্নআয়ের প্রায় ৩৫ লাখ পরিবার এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লাখ কৃষকসহ ৩৬ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করবেন।তিনি নিম্নআয়ের মানুষের পরিবার প্রতি আড়াই হাজার টাকা করে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার প্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন। এ বাবদ সরকারের ৯শ’ ৩০ কোটি টাকা ব্যয় হবে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী করোনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে মাথাপিছু ২৫০০ এবং ৫০০০…
Read Moreসাভার ও আশুলিয়ায় সেহরিতে ফুটপাতের ছিন্নমূল মানুষের পাশে ছাত্রলীগ
১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): পবিত্র রমজান উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নির্দেশনায় করোনার সংকটে কর্মহীন ফুটপাতের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সেহরির সময় খাবার বিতরণ করেছে আশুলিয়র ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার (৬ রমজানে) সেহরির সময় আশুলিয়ার বাইপাইল, বগাবাড়ি, জামগড়া, ইউনিক, ইপিজেডসহ আশেপাশের কয়েকটি এলাকায় ও রাস্তার ফুটপাতে খাবার বিতরণ করা হয়। আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফের ব্যবস্থাপনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ধর্ম-বিষয়ক উপ-সম্পাদক মনিরুজ্জামান দিপু। সেহরিতে খাবার বিতরণকালে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দেশে করোনার প্রাদুর্ভাব শুরু…
Read Moreসাভারে করোনায় আক্রান্ত চেয়ারম্যান সমরের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া
১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় দোয়া মাহফিলে ফখরুল আলম সমরের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেন উপস্থিত সকলে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ফখরুল আলম সমর। মহামারী…
Read Moreসাভারে করোনায় ৬ জনের মৃত্যু
১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন। রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,রাতে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ছয়জন ব্যক্তি। এদের মধ্যে দুই জন নারী ও চারজন পুরুষ। এছাড়া মেডিক্যালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
Read More