এক দিনে করোনা শনাক্ত ৭ হাজার ছাড়াল

০৪এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৭ জনের, যা দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এক দিনে সর্বোচ্চ। ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে মারা গেছেন ৫৩ জন। এ নিয়ে টানা ৬ দিন ধরে ৫০ জনের বেশি মানুষ মারা যাচ্ছেন।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ৩০ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এক দিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষার রেকর্ড। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক…

Read More

টিকা নিয়েও করোনা আক্রান্ত আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

০৪এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ):দুই ডোজ টিকা নিয়েও শুক্রবার (২ এপ্রিল) নিজের ৬২তম জন্মদিনে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তবে তিনি শারীরিকভাবে সুস্থ ও স্বেচ্ছা আইসোলেশনে আছেন। গত ১১ ফেব্রুয়ারি প্রেসিডেন্টে রাশিয়ার স্পুতনিক-ভি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। টুইট বার্তায় নিজের করোনা শনাক্তের কথা নিশ্চিত করে প্রেসিডেন্ট বলেন, ‘এই খবরটি ছাড়া জন্মদিন পার করতে পারলে খুশি হতাম। কিন্তু আমি মানসিকভাবে প্রফুল্ল আছি। জ্বর ও হালকা মাথাব্যথার কারণে করোনার পরীক্ষা করেছিলাম এবং ফলাফল পজিটিভ এসেছে। প্রথমে অ্যান্টিজেন পরীক্ষা করেছি। এখন পিসিআর ল্যাবের ফলাফলের অপেক্ষায় আছি।’প্রসঙ্গত, আর্জেন্টিনায় করোনার দ্বিতীয় ঢেউ আঘাত…

Read More

সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হবার নির্দেশ

০৪এপ্রিল ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। কাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেন। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই কড়াকড়ির মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। আজ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ ছাড়া কড়াকড়ির মধ্যে রয়েছে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। তবে বাসায় পার্সেল নিয়ে নেওয়া যাবে।

Read More

হেফাজতের আমিরসহ ৫৪ নেতা-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

০৪এপ্রিল ২০২১(বিবিনিউজ ):হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, মহাসচিবসহ বিভিন্ন ইসলামি সংগঠনের ২৪ নেতা ও ৩০টি মাদ্রাসার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর মধ্যে সংগঠনটির জেলা পর্যায়ের নেতাও আছেন। মোদিবিরোধী আন্দোলনের পর তাদের ব্যাংকে কী পরিমাণ অস্বাভাবিক লেনদেন হয়েছে তা জানতে গত ১ এপ্রিল এই তলব করা হয়। ব্যাংক হিসাব তলব করা নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হুসাইন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও…

Read More

লকডাউনের খবরে ঢাকা ছাড়ছে মানুষ

০৪এপ্রিল ২০২১(বিবিনিউজ ):লকডাউনের খবরে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর বাজারগুলোয় ভিড় বেড়েছে ক্রেতাদের। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার। তাই এখন বাড়ি না গেলে রাজধানীতে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। আগেভাগে অনেকই বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেকই গতকাল ঢাকা ছেড়েছেন। এ জন্য লকডাউন ঘোষণার পর বাস টার্মিনালগুলোয় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। অনেকই আজ-কালের জন্য টিকিট কিনে রাখছেন। সরেজমিন দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাস, সিএনজি, রিকশায় মহাখালী বাস টার্মিনালে যাচ্ছেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুরসহ উত্তরাঞ্চলের যাত্রীরা। এইকভাবে সায়দাবাদ,…

Read More

জনগনকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান প্রধানমন্ত্রীর

০৪এপ্রিল ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসতে হবে। একটু কষ্ট হবে। তারপরও।’ তিনি বলেন, ‘মানুষের সমস্যা হবে। তারপরও জীবনটা আগে। জীবন বাঁচানো সবার করণীয়।’ আজ রোববার দুপুরে একাদশ সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন, করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে। বাংলাদেশে ২৯, ৩০ ও ৩১ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ খুব বেশি বেড়ে গিয়েছিল। এখনো বাড়ছে। সে কারণে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে। বিয়েশাদিসহ সব অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। প্রধানমন্ত্রী বাইরে থেকে ঘরে ফিরে সবাইকে গরম…

Read More

সোমবার থেকে গণপরিবহন বন্ধ: সেতুমন্ত্রী

০৪এপ্রিল ২০২১(বিবিনিউজ ):আগামীকাল সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। ব্রিফিংয়ে তিনি বলেন, গণপরিবহন আগামীকাল থেকে বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি-ওষুধ-পচনশীল-ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টসসামগ্রী এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানান ওবায়দুল কাদের। করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সারা দেশ লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল থেকে আপাতত সাত দিনের জন্য লকডাউন (অবরুদ্ধ অবস্থা) শুরু হবে। দেশে লকডাউন দেওয়া হবে কি না, এ নিয়ে কয়েক দিন ধরেই মানুষের মধ্যে…

Read More

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াভহ আগুন

০৪এপ্রিল ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় ভয়াভহ আগুনে পুরে গেছে একটি ঝুটের গোডাউন। ভোর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বেরণ এলাকার ব্যবসায়ী আকবর হোসেন মৃধার ঝুটের গোডাউনে এ আগুন লাগার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা বলছে,ভোর রাতে ওই ঝুটের গোডাউনে ভয়াভহ আগুন লাগে। এসময় আগুনে পুরো ঝুটের গোডাউনটি পুরে যায়। পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে,কিভাবে ওই ঝুটের গোডাউনে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঝুটের গোডাউনের মালিক আকবর হোসেন…

Read More