০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখল দেশ। আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৭৪ জন মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত চব্বিশ ঘণ্টায় ৬ হাজার ৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত মঙ্গলবার করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছিল। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল বুধবার সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ৬৩ জনের। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষাও হয়েছে ৩৩…
Read MoreDay: April 8, 2021
করোনায় আক্রান্ত বেনজীর আহমেদ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
স্টাফ রিপোর্টার,০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন জানান,সম্প্রতি সংসদ সদস্য বেনজীর আহমেদ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। পরে তিনি নিজ বাসভবনেই আইসোলেশনে রয়েছেন।এদিকে সাভারে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নুরুল নামের এক ব্যবসায়ী।
Read Moreদ্বিতীয় আমিনবাজার আট লেন সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
স্টাফ রিপোর্টার,০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। তাদের রাজনৈতিক আইসোলোসন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে দ্বিতীয় আমিনবাজার আট লেন সেতুর নির্মাণকাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।এসময় সেতু মন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার সমন্বিত ভাবে কাজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরং বিএনপির বক্তব্য প্রমাণ করে তাদের লেজেগুবরে দশা। তারা করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। তাদের রাজনৈতিক আইসোলোসন শুরু হয়ে গেছে।’মন্ত্রী আরও বলেন, ‘করোনা নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ…
Read Moreআন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করার হুশিয়ার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):আন্দোলনের নামে দেশে কোন দল অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।বুধবার ঢাকার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) নবীন কর্মকর্তাদের ছয় মাস মেয়াদী ৭১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসময় আরও বলেন,দেশে হেফাজত ইসলামী কার উস্কানীতে আন্দোলন করে থানা ও ইউএনও ও এসিল্যান্ডের উপর হামলা করেছে তা তদন্ত করা হচ্ছে ,ফরিদপুরের সালথায় হামলার ঘটনা তদন্ত চলছে তদন্তের পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং…
Read Moreআগামীকাল থেকে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্তদোকান-বিপণিবিতান খোলা
০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):স্বাস্থ্যবিধি মেনে কাল শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। তবে স্বাস্থ্যবিধি পরিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাল শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল নয়টা থেকে ৫টা পর্যন্ত আট ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। এ ছাড়া করোনার টিকা কার্যক্রমও যথারীতি চলবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আগামী ১৪ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ। তাই পহেলা বৈশাখের জন্য ১৩…
Read More