আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করার হুশিয়ার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর


০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):আন্দোলনের নামে দেশে কোন দল অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।বুধবার ঢাকার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) নবীন কর্মকর্তাদের ছয় মাস মেয়াদী ৭১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসময় আরও বলেন,দেশে হেফাজত ইসলামী কার উস্কানীতে আন্দোলন করে থানা ও ইউএনও ও এসিল্যান্ডের উপর হামলা করেছে তা তদন্ত করা হচ্ছে ,ফরিদপুরের সালথায় হামলার ঘটনা তদন্ত চলছে তদন্তের পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই সাথে তদন্ত করে দেখা হবে সেখানে প্রশাসনের কোন গাফিলতি আছে কিনা জানিয়ে তিনি আরও বলেন, দেশে কেউ গুজব ছড়াতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে থানায় হামলা কারীদের ছবিও শনাক্ত করা হয়েছে । পরে প্রতিমন্ত্রী সেখানে পরিবেশ রক্ষায় গাছের চারা রোপন করেন।
অনুষ্ঠানে এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন এবং বিপিএটিসির রেক্টর মোঃ রকিব হোসেন এনডিসি উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment