আগুন সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে : ওবায়দুল কাদের

২৯ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) : আলেম ওলামা বা কোন রাজনৈতিক দলের কর্র্র্র্র্মীদের নয়, যারা আগুন, সন্ত্রাসের সাথে জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘কোনো আলেম ওলামাদের তো নয়, এমনকি বিএনপির কোনো নেতাদেরও গ্রেফতার করে নাই সরকার। যারা আগুন-সন্ত্রাসের সাথে জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিডিও দেখে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীদের গ্রেফতার করছে। এখানে কল্পকাহিনী তৈরির কোনো সুযোগ নেই।’ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর…

Read More

করোনাভাইরাসে শনাক্তের হার ১০–এর নিচে নামল

২৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ): করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৯২৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ। প্রায় দেড় মাস পর করোনায় রোগী শনাক্তের হার ১০–এর নিচে নামল। এর আগে গত ২০ মার্চ করোনায় রোগী শনাক্তের হার ১০–এর নিচে ৯ দশমিক ৩৯–তে নেমেছিল। এ পর্যন্ত দেশে মোট ৭…

Read More

সাভারের আশুলিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ২৯ এপ্রিল ২০২০(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় ৫টি অটোরিকসাসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। রাতে আশুলিয়ার কুন্ডলবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব।আটককৃতরা হলো- মো. নান্নু সরদার (৪৩), মো. বাবু আকন্দ (৩০), মো. রফিক (৩৪), মো. আলম (৩০), মো. শাহবুল শিকদার (৪৫), মো. সুমন (২৮) ও মো. আজাদ (৩৭)।র‌্যাব-৪ জানায়, রাতে আশুলিয়ার কুন্ডলবাগ এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেই এলাকায় ও গাজীপুর…

Read More

সাভারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ২৯ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব ৩। আটক জঙ্গির নাম সাইফুল ইসলাম (২২)। সে নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আটক জঙ্গি সদস্য দীর্ঘদিন ধরে সাভারের ব্যাংক কলোনী এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার নাজারা বিভাগের শিক্ষক ছিলেন।র‌্যাব তিন এর কর্মকর্তারা জানায়,আটক ওই জঙ্গি সদস্য দীর্ঘদিন ধরে শিক্ষকতার আড়ালে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে তাকে সুনিদিষ্ট তথ্যের ভিতিত্বে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে…

Read More

কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগ

২৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রান্তিক কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন কৃষকলীগের নেতাকর্মীরা। এই আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের আহ্বানে কৃষকলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন।আজ সকালে চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাইবিলের ক্ষুদ্র কৃষক আবদুন নবীর জমির ধান কেটে দেয়ার মধ্য দিয়ে উপজেলা কৃষক লীগের ধান কাটা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন এই কৃষকের এক একর জমির ধান কেটে দেন কৃষকলীগের নেতাকর্মীরা।চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ‘ধান কাটা উৎসব’ শুরু করেছে…

Read More

সাভারে বোরো ধানের বাম্পার ফলন

২৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):সাভারে করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিরসনে অত্যাধুনিক পদ্ধতিতে কম্বাইন হারভেস্টার মেশিনে বোরো ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের উৎসব চলছে। এতে কৃষকের শ্রম, সময় ও আর্থিক সাশ্রয় হচ্ছে। কম্বাইন হারভেষ্টার মেশিন দিয়ে বোরো ধান কাটার পর ওই মেশিন দিয়ে ক্ষেতেই চলছে ধান মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দির কাজ। এতে করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিরসনের পাশাপাশি সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে কৃষকদের।সকালে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শান্তা পাড়া গ্রামে এই ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহি অফিসার (এউএনও) মো. মাজহারুল ইসলাম।অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সাভার…

Read More

শপিংমলে অবশ্যই মাস্ক পরতে হবে : ডিএমপি কমিশনার

২৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): মার্কেট ও শপিংমলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম। তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে মাস্ক পরার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বুধবার ডিএমপি সদর দপ্তরে মার্কেট ও শপিংমলের নিরাপত্তা সম্পর্কিত সভায় নগরবাসীর প্রতি এই আহবান জানান ডিএমপি কমিশনার।তিনি বলেন, করোনাভাইরাসের এই পরিস্থিতিতে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দ পুলিশের উপস্থিতিতে মার্কেটে ঘুরে ঘুরে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করবেন। এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারদের(ডিসি) ব্যবস্থা নিতে বলেন…

Read More

ইউরোপে ৫ কোটিরও বেশি করোনায় সংক্রমিত

২৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ডেস্ক):চীনে ২০১৯ সালের ডিসেম্বরে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে ইউরোপে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।সরকারি উপাত্তের ভিত্তিতে এএফপি বুধবার এ তথ্য জানিয়েছে।রাশিয়া ও আজারবাইজানসহ ইউরোপের ৫২টি দেশে মোট ৫ কোটি ২১ হাজার ৬১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত সাত দিনে আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮২ হাজার লোক।প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৪শ লোক।ইউরোপের অধিকাংশ দেশে গত দুসপ্তাহে করোনার সংক্রমণ কমে আসায় সেসব দেশের সরকার ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করছে।ব্রিটেন মার্চ মাস থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কাজ শুরু…

Read More