সাভারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার


স্টাফ রিপোর্টার, ২৯ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব ৩। আটক জঙ্গির নাম সাইফুল ইসলাম (২২)। সে নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আটক জঙ্গি সদস্য দীর্ঘদিন ধরে সাভারের ব্যাংক কলোনী এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার নাজারা বিভাগের শিক্ষক ছিলেন।
র‌্যাব তিন এর কর্মকর্তারা জানায়,আটক ওই জঙ্গি সদস্য দীর্ঘদিন ধরে শিক্ষকতার আড়ালে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে তাকে সুনিদিষ্ট তথ্যের ভিতিত্বে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে বিভিন্ন প্রকার উগ্রবাদী বই উদ্ধার করা হয়। পরে সকালে র‌্যাব তিন সাভার মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন তাকে।

Related posts

Leave a Comment