১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): ভারতের তামিলনাড়ুর “গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি” গত শনিবার ১০ এপ্রিল ২০২১ বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী এবং মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে। সারা পৃথিবীতে একমাত্র সঙ্গীত শিল্পী হিসেবে প্রকাশিত আট শতাধিক অ্যালবামের বিশ্ব রেকর্ড, সুদীর্ঘ ত্রিশ বছর যাবত বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা, লোকজ সঙ্গীতকে আধুনিকায়ন করে সর্বমহলে গ্রহণযোগ্য করা, চলচ্চিত্র সঙ্গীতে একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্তি তথা দেশী বিদেশী অসংখ্য সম্মাননা অর্জন, সমাজ সচেতনতামূলক নানামুখী গানের মাধ্যমে বিশেষ ভূমিকাসহ সার্বিক মূল্যায়নে মমতাজ বেগমকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডঃ…
Read MoreDay: April 14, 2021
সাভারে ঢিলেঢালা ভাবে চলছে কঠোর লকডাউনের প্রথম দিন
স্টাফ রিপোর্টার,১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): রাজধানীর উপকণ্ঠ সাভারে টিলেঢালা ভাবে চলছে সরকারের কঠোর লকডাউনের প্রথম দিন। ভোর থেকেই ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেক পোষ্ট থাকলেও মহাসড়কে প্রাইভেট গাড়ির সংখ্যা ছিলো অনেক। অনেক মানুষ অটোরিকসা বা পায়ে হেটে নিজ নিজ গন্তব্যে পৌছাতে দেখা গেছে। লকডাউন পালনে মাঠে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এদিকে এ উপজেলায় আজ কিছু গার্মেন্টস খোলা থাকলেও অনেক গার্মেন্টস বন্ধ রয়েছে। কিছু দোকানপাট খোলা থাকলেও আবার অনেক দোকানপাট বন্ধ রয়েছে। উপজেলার কোন স্থানে বা বাসা বাড়িতে পহেলা বৈশাখ পালন করতে দেখা যায়নি কোন মানুষকে।
Read Moreসাভারের আশুলিয়ায় ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার,১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় অ্িভযান চালিয়ে ইয়াবা সহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।ভোর রাতে আশুলিয়ার নবীনগর ও কুমকুমারী এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব ৪।র্যাব জানায়,গোপন সংবাদের ভিতিত্বে ভোর রাতে নবীনগর ও কুমকুমারী এলাকায় অভিযান চালিয়ে ৬২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিম মাদবর, সাকিম হোসাইন,রানা মিয়া,আমিরুল ইসলাম সাগর,শাকিল সাগর,ফাহিম মুন্সিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১,১৯,৩২৮ টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এবিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে…
Read Moreঢাকায় হেফাজতের আরও ১ নেতা গ্রেপ্তার
১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সেক্রেটারি মুফতি বশির উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১১টায় সিদ্ধিরগঞ্জ সানারপাড় লন্ডন মার্কেট এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত হেফাজত নেতা মুফতি বশির উল্লাহ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টির ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। এর যথেষ্ট তথ্য প্রমাণ পুলিশের কাছে রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা…
Read Moreতাইওয়ান ইস্যুতে ফের আমেরিকার বিরুদ্ধে চীন
১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক):তাইওয়ান ইস্যুতে ফের আমেরিকার বিরুদ্ধে চীন। পুরোপুরি হুমকির সুরে ওয়াশিংটনকে শাসিয়ে বেজিং জানিয়ে দিল, তারা যেন আগুন নিয়ে না খেলে। কয়েক দিন আগেই তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে বাইডেন প্রশাসন। আর তাতেই চটেছে চীন। বরাবরই ফিলিপাইন ও তাইওয়ানের বিরুদ্ধে বেজিংয়ের আগ্রাসনের অভিযোগ তুলতে দেখা গেছে আমেরিকাকে। এবার নতুন নির্দেশিকায় দ্বীপরাষ্ট্রটির কূটনীতিবিদ ও আমলাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার দ্বার আরও প্রশস্ত করেছে ওয়াশিংটন। গত শুক্রবার মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়ে দেন, তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে আমরা নতুন নির্দেশিকা জারি করেছি। এর ফলে সে…
Read Moreশুরু হল ‘কঠোর লকডাউন’
১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ): করোনার সংক্রমণ রোধে আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। এ লক্ষ্যে লকডাউনের মধ্যেই দেশের শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু রাখা হচ্ছে। সীমিত পরিসরে চলবে ব্যাংকিং সেবা। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে। সড়কে নেই কোনো গণপরিবহন। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংবলিত প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, গণমাধ্যমসহ (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া) অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবাসংশ্লিষ্ট অফিস, তাদের কর্মী এবং যানবাহন নিষেধাজ্ঞার…
Read Moreউৎসবহীন পহেলা বৈশাখ
১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ): বিশ্বকে আঁকড়ে ধরা করোনা সংক্রমণ শিথিল হচ্ছে না মোটেও। বাংলাদেশেও আবার আক্রান্তের হার বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যা। সামাজিক দূরত্ব রক্ষা করার সতর্কতা-বেড়ির সামনে এসে থমকে যাচ্ছে মানুষের মহামিলনের চিরাচরিত উৎসব। এবারও গেল বছরের মতো পয়লা বৈশাখে মানুষের মেলামেশায় প্রাণবন্ত কোনো সামাজিক উৎসব হবে না। আছে কিছু স্বল্প আয়োজন। সেসব প্রতীকী, মূলত ভার্চ্যুয়াল মাধ্যমে। আজ বুধবার নতুন বাংলা সন ১৪২৮-এর দিন গণনা শুরু হবে অনাড়ম্বরে। তবে সবার মনেই থাকবে এই প্রত্যয়, দুঃসময় পেছনে ফেলে মানুষ এগিয়ে যাবে নতুন দিনের দিকে। মানুষ অজেয়, মানুষ ভবিষ্যতে ধাবমান—নববর্ষের সূর্যোদয়ের কোমল কচি…
Read Moreকরোনা মোকাবিলায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভাইরাসের সেকেন্ড ওয়েভে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাঁর সরকার সর্বদা জনগণের পাশে রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর আমি দরিদ্র-নিম্নবিত্ত মানুষদের সহায়তার জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি।’প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাংলা নববর্ষ ১৪২৮ এর প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।শেখ হাসিনা বলেন, আমরা ইতোমধ্যে পল্লী অঞ্চলে কর্মসৃজনের জন্য ৮০৭ কোটি ৬৫ লাখ টাকা এবং পবিত্র রমজান ও আসছে…
Read More