স্টাফ রিপোর্টার,১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় অ্িভযান চালিয়ে ইয়াবা সহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
ভোর রাতে আশুলিয়ার নবীনগর ও কুমকুমারী এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব ৪।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিতিত্বে ভোর রাতে নবীনগর ও কুমকুমারী এলাকায় অভিযান চালিয়ে ৬২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিম মাদবর, সাকিম হোসাইন,রানা মিয়া,আমিরুল ইসলাম সাগর,শাকিল সাগর,ফাহিম মুন্সিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১,১৯,৩২৮ টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এবিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
