১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ):দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ৭৮ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৫৩ ও নারী ২৫ জন।গতকালের চেয়ে আজ ১ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৭৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৭৩৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গত ৯ এপ্রিল থেকে মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ৮১৯ জনের দেহে করোনা শনাক্ত…
Read MoreDay: April 11, 2021
দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলেন বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা
১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ):প্রাণঘাতি করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা।গেল ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাবার আগে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা।শ্রীলংকা সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে থাকা বেশিরভাগ খেলোয়াড়ই আজ ভ্যাকসিন নিয়েছেন। বাকী খেলোয়াড়রা আগামীকাল ভ্যাকসিন নিবেন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী শনিবার বলেন, ‘শ্রীলংকা সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলের বেশিরভাগ খেলোয়াড়কে আজ টিকা দেয়া হয়েছে। দুই-একজন বাকী রয়েছেন, তারা আগামীকাল তা গ্রহণ করবেন।’শনিবার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পেসার…
Read Moreপোশাক ও বস্ত্র কারখানা খোলা রাখার দাবি ৪ সংগঠনের
১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ):লকডাউনে পোশাক ও বস্ত্র কারখানা খোলা রাখার দাবি জানিয়েছে পোশাক খাতের চার সংগঠন। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সংবাদ সম্মেলনে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, ‘আগামী ১৪ তারিখ থেকে দেশজুড়ে সপ্তাহব্যাপী লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। তবে এই লকডাউন কর্মসূচিতে পোশাক খাতকে বাইরে রাখার আবেদন জানাচ্ছি।’ সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে প্রায় ৬০০ কোটি ডলারের…
Read Moreপ্রিন্স ফিলিপের মৃত্যুতে বৃটেন জুড়ে শোক পালন
১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ): রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে তার স্মৃতির প্রতি বিশ্বব্যাপী শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে শনিবার ব্রিটেন জুড়ে সামরিক বাহিনী কামানের গোলা নিক্ষেপ করবে এবং দেশটির সকল ক্রীড়া অনুষ্ঠানে নিরবতা পালন করা হবে।বৃটিশ ইতিহাসে কয়েক দশকের দীর্ঘ সময়ের রাজকীয় সঙ্গী এবং রাণীর পাশে থাকা প্রিন্স ফিলিপ শুক্রবার ৯৯ বছর বয়সে মারা যান। দেশটিতে জাতীয় শোক পালন করা হচ্ছে।ডিউক অব ইডেনবুর্গের মৃত্যু ৯৪ বছর বয়সীরাণীর জন্য বিরাট ক্ষতি, রাণী এক সময় ডিউককে ‘নিজের শক্তি এবং এই দীর্ঘ সময় পাশে থাকা’ ব্যক্তি হিসেবে বর্ণনা করেন।সরকারী ভবনগুলোতে জাতীয় পতাকা…
Read Moreকাল-পরশু চলবে না দূরপাল্লার যান : সেতুমন্ত্রী
১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ): আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার শুধু দেশের সিটি করপোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে সমন্বিত ভাড়ার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে। আজ রোববার দুপুরে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৪ এপ্রিল থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন। প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতায় চলবে ১২ ও ১৩ এপ্রিল। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারা দেশে ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘লকডাউন’। এ লকডাউন শেষ…
Read Moreবিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক ইন্তেকাল করেছেন
১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ): একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী ও শুদ্ধ সংগীত চর্চার অন্যতম পুরোধা মিতা হক আর নেই। তিনি আজ সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী। খালেদ ২০১৩ সালের ২০ ডিসেম্বর মারা যান। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। মেয়ে জয়িতাও রবীন্দ্রসংগীত শিল্পী। মিতা হকের জন্ম ১৯৬২ সালের সেপ্টেম্বরে।পারিবারিক সূত্র জানায়, মিতা হক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চার দিন আগে করোনা নেগেটিভ হলে তাকে বাসায় নিয়ে…
Read Moreবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পজেটিভ
১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ):বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন গতকাল শনিবার নমুনা দেন। গতকাল শনিবার রাতেই নমুনা পরীক্ষার রিপোর্টে খালেদা জিয়া করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা, মাইদুল ইসলাম প্রধান নিশ্চিত করেন, খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট দেখেছেন। উনি ব্যক্তিগতভাবে গুলশান কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করছেন। এখন পর্যন্ত তিনি নিশ্চিত নন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্টের…
Read Moreধামরাইয়ে করোনা প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরন
স্টাফ রিপোর্টার,১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে দিন দিন রেকর্ড সংখ্যক হারে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা । এক সপ্তাহে পুরো উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৬০ জন । আর দ্বিতীয় দফায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই মাঠে কাজ করে যাচেছন ধামরাই থানা পুলিশ । সকাল থেকে কয়েক ঘন্টা ব্যাপী ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমানের নেতৃত্বে কালামপুর বাজার ও ধামরাই পৌরসভা বাজার সহ বেশ কয়েকটি স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারনকে সচেতন করা সহ মাস্ক বিতরন করেছেন । এসময় তার সাথে ছিলেন ধামরাই থানার ওসি তদন্ত মো:…
Read Moreসাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক রেহেনা আক্তার করোনায় মারা গেলেন
১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক রেহেনা আক্তার রেখা।সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে আশুলিয়ার পবনারটেক এলাকার বাসিন্দা সাবেক যুবলীগ নেতা লুৎফর রহমান জয়সহ তার পরিবারের তিন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Read More