১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক রেহেনা আক্তার রেখা।
সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে আশুলিয়ার পবনারটেক এলাকার বাসিন্দা সাবেক যুবলীগ নেতা লুৎফর রহমান জয়সহ তার পরিবারের তিন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
