ষ্টাফ রিপোর্টার,২৬ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):আগামী ২৮ ডিসেম্বর ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শেষ মুহুতের জন্য রাতভর কনকনে শীত উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবিরকে প্রচারণা চালাতে দেখা গেলেও বিএনপির মেয়র প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকে প্রচারণা চালাতে দেখা যায়নি। এছাড়া প্রচারণা চালিয়েছে সাধারণ কাউন্সিলর প্রার্থীরা। ভোটাররা বলছে, নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী গোলাম কবির ও বিএনপির প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা মুলক ভোট হবে। নির্বাচন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে গোটা ধামরাই এলাকায় মানুষদের মাঝে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা।
ঢাকার ধামরাই পৌরসভা আয়তন মাত্র ৬ বর্গকিলোমিটার । আর জনসংখ্যা ১ লক্ষ ৫০ হাজার এর মধ্যে ভোটারের সংখ্যা ৪২ হাজার, ৬ শত, ৪৪ জন। ২৮ শে ডিসেম্বর ৪র্থ বারের মত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে সুষ্ঠ নির্বাচন করতে জেলা নির্বাচন অফিসের পাশাপাশি পুলিশ প্রশাসনও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
