করোনায় বিপিএটিসির মেডিকেল অফিসার রাশেদ সারওয়ারের মৃত্যু

সাভার,১৪ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সাভারের মেডিকেল অফিসার ও ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. রাশেদ সারওয়ার রনি আর নেই। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। তিনি রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে পুরো বিপিএটিসি ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রের রেক্টর, পরিচালক প্রশাসনসহ বর্তমান ও প্রাক্তন সকল কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ডা. রাশেদ সারওয়ার রনির মৃত্যুতে শোক জানিয়েছে। কেন্দ্রের মেডিকেল এসিস্ট্যান্ট এবং বিপিএটিসি কর্মচারী ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক জানান করোনা মহামারীর সুচনালগ্ন থেকেই কেন্দ্রের করোনা আক্রান্ত…

Read More

সাভারে চাঁদাবাজির অভিযোগে মান্নান গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):১৫ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার দুপুরে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম।সাভার মডেল থানা পুলিশ জানায়,সাভারের চাঁপাইন এলাকায় লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের ২০ শতাংশ জমি রয়েছে। জমির উপরে তাদের টিনসেড বাড়ি রয়েছে। পরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।…

Read More

সাভারে কৃষকের জমির ফসল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):কেবলমাত্র প্রতিহিংসার জেরে সাভারের এক কৃষকের সাড়ে পাঁচ বিঘা জমির ফসল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।আগাছা দমনের ঔষধ ছিটিয়ে ফসল নষ্ট করায় পথে বসার উপক্রম হয়েছে সাভারের দক্ষিণ ঝাউচর গ্রামের বর্গাচাষী জহিরুল ইসলামের।দীর্ঘ ১৪ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে কৃষি কাজে মনোনিবেশ করেন জহিরুল।চরচামটা আনন্দবাজার গ্রামে পাঁচ বিঘা জমি পত্তন নিয়ে শালগমের আবাদ করেছিলেন তিনি।সকালে জমিতে গিয়েই পুড়ে যাওয়া ফসল দেখে মূর্ছা যান জহিরুল।জানান,১১ মাস আগে ধারদেনা করে সাড়ে তিন লাখ টাকা ব্যায়ে শালগমের আবাদ করলেও আগাছানাশক কীটনাশক ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে গোটা জমির ফসল।ফসল তোলার সময়…

Read More

নির্বাচন আচারন মেনে চলার আহ্বান করেছেন সাভার কাউন্সিলর পদপ্রার্থী সাহিদুল ইসলাম

শেখ এ কে আজাদ,সাভার ,১৪ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):সাভার পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সির প্রার্থী সাহিদুল ইসলাম সহিদ এর মনোনয়নপত্র সংগ্রহ। নির্বাচন আচারন বিধিমালা মেনে তিনি নির্বাচন করার কথা বলছেন। তিনি গত ১১ ডিসেম্বর সাভার পৌর রিটার্ণিং কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।ইতিমধ্য তিনি এলাকায় ব্যানার ফেষ্টুন পোষ্টার অপসারণ করেছেন ও প্রতীক বরাদ্দের মধ্যমে নির্বাচনে গনসংযোগ করবেন। সাভার পৌর দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।

Read More

সারাদেশের সকল দখলকৃত খাস জমি উদ্ধার করা হবে: মাকছুদুর রহমান

ষ্টাফ রিপোর্টার,১৪ ডিসেম্বর ,২০২০(বিবিনিউজ):সারা দেশে দখলকৃত খাস জমি উদ্ধার করতে কঠোর আইন করা হচ্ছে আইন অনুমোদন হয়ে গেলে সকল দখলকৃত খাস জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।সাভারের সিএনবি এলাকায় ওটিআই ট্রেনিং সেন্টারে ক্যাডারভুক্ত (প্রশাসন পুলিশ বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১২৪ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী এসময় আরও বলেন,এক শ্রেণীর প্রতারক মানুষরা অনেক দিন ধরে খাস জমি দখল করে রেখে সেগুলো আইন বাস্তবায়ন হয়ে গেলেই উদ্ধার…

Read More

সাভার ও মানিকগঞ্জ থেকে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার,১৪ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ): মানিকগঞ্জ থেকে ৬৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।রাতে মানিকগঞ্জ এর নওকন্ডা এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব ৪। র‌্যাব ৪ জানায় একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত বর্তী এলাকা থেকে ফেন্সিডিল এনে মানিকগঞ্জে বিক্রি করে আসছিলো। পরে রাতে গোপন সংবাদের ভিতিত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে ৬৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী নবু মিয়া ও রবিউল ইসলামকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।অন্যদিকে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় একটি বাড়িতে অভিযান…

Read More

করোনা আক্রান্ত হয়ে এস্তোয়াটিনির প্রধানমন্ত্রীর মৃত্যু

১৪ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক): এস্তোয়াটিনির প্রধানমন্ত্রী রোববার দক্ষিণ আফ্রিকার এক হাসপাতালে মারা গেছেন।মৃত্যুর কারণ উল্লেখ না করে সরকারের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।ডিসেম্বরের প্রথম দিকে এমব্রুস দালিমিনি (৫২) প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার এক হাসপাতালে ভর্তি হন। এর দু’সপ্তাহ আগে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।তবে তিনি তখন বলেছিলেন, তিনি উপসর্গহীন এবং সুস্থ বোধ করছেন ।মূলত ব্যবসায়ী এমব্রুস রাজনীতিতে নবীন ছিলেন। তিনি ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।আফ্রিকার শেষ চরম রাজতন্ত্রের দেশ এস্তোয়াটিনিতে সরকার প্রধানের ক্ষমতা সীমিত। রাজা পার্লামেন্ট নিয়ন্ত্রণ করেন এবং সকল মন্ত্রী নিয়োগ দেন।বর্তমান রাজা ১৯৮৬ সাল থেকে…

Read More

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

১৪ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী আজ ভোর ৭টা ১০ মিনিটে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।শীতের আগমনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সীমিত পর্যায়ে দিবসটি পালিত হচ্ছে।১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পনের মাধ্যমে বাঙালির চুড়ান্ত বিজয় অর্জিত হওয়ার দুইদিন আগে পরাজয় নিশ্চিত জেনে দেশীয় আল-বদর, রাজাকার, আল-শামসদের সহযোগিতায়…

Read More