সাভারে চাঁদাবাজির অভিযোগে মান্নান গ্রেপ্তার


ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):১৫ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম।
সাভার মডেল থানা পুলিশ জানায়,সাভারের চাঁপাইন এলাকায় লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের ২০ শতাংশ জমি রয়েছে। জমির উপরে তাদের টিনসেড বাড়ি রয়েছে। পরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরে ভুক্তভোগীরা আজ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে আসামী করে একটি চাঁদা বাজির মামলা দায়ের করলে পুলিশ চাঁপাইন এলাকা থেকে তাকে আটক করে। পরে আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটক ওই আওয়ামী লীগ নেতা বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত বলে দাবি করেছেন এলাকাবাসী।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন,চাঁদা চাওয়ার অভিযোগে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।

Related posts

Leave a Comment