ঢাকা জেলা পরিষদের উদ্দ্যোগে দোহারে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিবি নিউজ সার্ভিস রিপোর্ট: 

ঢাকা জেলা পরিষদের উদ্দ্যোগে জেলার দোহারে দুস্থ প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে শতাধিক সেলাই মেশিন বিতরন করা হয়। দোহারে নারিশা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক’শ দুস্থ প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরন করা হয়।

দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, ইতিপূর্বে আমরা ঢাকা জেলায় প্রায় ২২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও সাভারসহ অন্যান্য উপজেলায় ৫ শতাধিক দুস্থ প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের এ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কাউন্সিলর শারজাহান মোল্লা, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জতি বিশ্বাস প্রমুখ।

ঢাকা জেলা পরিষদের উদ্দ্যোগে সেলাই মেশিন বিতরণ

ঢাকা জেলা পরিষদের উদ্দ্যোগে দোহারে দ্স্থু নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Posted by Cni News on Saturday, June 13, 2020

 

 

 

Related posts

Leave a Comment