সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক মারা গেছে এমন গুজবকে কেন্দ্র করে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে চলাচলরত বেশ কয়েকটি সিটিকরর্পোরেশনের ময়লা বোঝাই গাড়ি ভাঙচুর করেছে। সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে তুরাগ এলাকার ব্যান্ডো ইকো এ্যাপারেলন্স এর এক নারী শ্রমিক তুরাগ এলাকা দিয়ে রাস্তা পারও হওয়ার সময় সামনে থেকে আসা একটি বাস তাকে চাপা দেয় এসময় মহাসড়কে রাজধানী থেকে ছেড়ে আসা ময়লা বোঝাই একটি গাড়ি যানজটে পড়লে ওই আহত শ্রমিকদের সাথে ময়লা বোঝাই গাড়ি চালকের তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে ওই ময়লা বোঝাইএর গাড়ি চালক ওই পোশাক কারখানান তিন শ্রমিককে পিটুনি দিলে কারখানার শ্রমিকরা একজোট হয়ে ওই গাড়ি চালকে পিটুনি দেয় পরে শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ও ময়লা বোঝাই এর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এসময় শ্রমিকরা আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। মহাসড়কে আটককা পড়ে কয়েক হাজার যানবাহন। চরম দুর্ভোগে পড়েন বাসযাত্রীরা। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টা পরে শ্রমিকদের মহাসড়ক থেকে ধাওয়া দিয়ে সড়িয়ে দেয়। পরে স্থানীয়রা আহত গাড়ি চালক ও শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। আজকের জন্য ওই পোশাক কারখানাটি সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি আব্দুল আউয়াল বলেন বর্তমানে ঢাকা আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
