উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব টিকিয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যামন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সোমবার দুপুরে সাভারের আমিনবাজারে মিরপুর মফিদ ই আম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পাকিস্তানের অনুসারি তাই তাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবি হয়েছে। এদেশের মানুষ এখন শুধু উন্নয়ন চায় তাই আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের মানুষ ক্ষমতায় এনেছে। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন আমিনবাজার…
Read MoreDay: January 28, 2019
কুমিল্লার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ খুলনা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৩৩তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ খুলনা টাইটান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। ৮ খেলায় ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে রয়েছে কুমিল্লা। ১০ খেলায় ২ জয় ও ৮ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে খুলনা। খুলনা টাইটান্স একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, ডেভিড ওয়াইস, ব্রেন্ডন টেইলর, কার্লোস ব্র্যাথওয়েট, মোহাম্মদ সাদ্দাম ও ডেভিড মালান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : ইমরুল…
Read Moreপেরুতে পাহাড় ধসে চাপা পড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু
পেরুর দক্ষিণপূর্বাঞ্চলে পাহাড় ধসে চাপা পড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। পাহাড়টির পাশের একটি হোটেলে বিবাহ অনুষ্ঠান চলাকালে এ ধসের ঘটনা ঘটে। রোববার কর্তৃপক্ষ একথা জানায়। আবাসেই নগরীর মেয়র আরপিপি রেডিও’কে বলেন, ‘পাহাড় ধসে হোটেলটি মাটিতে চাপা পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।’ মেয়র ইভারিস্তো রামোস বলেন, হোটেলটিতে শনিবারের ওই বিবাহ অনুষ্ঠানে প্রায় ১শ’ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাহাড় ধসে এটি চাপা পড়ায় ১৫ জনের মৃত্যু ও ৩৪ জন আহত হয়। দমকল কর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তুপের ভিতর আটকা পড়া লোকদের উদ্ধারে রাতভর কাজ করে। কর্তৃপক্ষ জানায়, আলহামব্রা নামের এ…
Read More