জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন শেখ হাসিনা

চতুর্থ মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে যান। এদিন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া এ মেয়াদে প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে আগামী ২১ জানুয়ারি। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ওই দিন সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা।

Read More

প্রধানমন্ত্রী ও জাতীয় নেতাদের নামে ফেসবুক খুলে প্রতারণা, গ্রেফতার ৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক একাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং ফেসবুকে গুজব সৃষ্টি, ভূয়া, উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অপরাধে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। বুধবার রাতে রাজধানীসহ এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ওমর ফারুক (৩০), সাব্বির হোসেন (২৪), আল আমিন (২৭), আমিনুল ইসলাম আমিন (২৫) ও মনির হোসেন (২৯)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে…

Read More

বিএনপি’র সংসদে আসার সময় আছে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, এখনো যে সময় আছে শপথ নিয়ে বিএনপি সংসদে আসতে পারে। তিনি বলেন, আমার বিশ্বাস বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। অন্যথায় জনগণই তাদের পরিণতি দেখবে। মন্ত্রী আজ আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এসময় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করবো না। নিজ নির্বাচনী এলাকার কসবায় গণসংবর্ধনায়যোগ দিতে সকালে মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে আখাউড়া আসেন আনিসুল হক। তিনি সেখান থেকে সড়ক পথে কসবায় যান। অনুষ্ঠানে আনিসুল…

Read More

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পর্যালোচনার কাজে পেন্টাগন যাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৃহস্পতিবার পেন্টাগন যাওয়ার কথা রয়েছে। আমেরিকার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার ব্যাপক ভিত্তিক পর্যালোচনার প্রকাশ উপলক্ষ্যে তিনি সেখানে যাচ্ছেন। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। ট্রাম্প ২০১৭ সালে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং পরিবর্তিত হুমকি ঠেকাতে তাদের কি ধরনের পদক্ষেপ নিতে হবে তা বিশ্লেষণের নির্দেশ দেন। পেন্টাগন সাংবাদিকদের দেয়া পর্যালোচনা নোটে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা (এমডিএ) বিভিন্ন দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে শীর্ষ হচ্ছে চীন ও রাশিয়ার হাইপারসনিক (শব্দের চেয়ে দ্রুতগামী) ক্ষেপণাস্ত্র তৈরীর চেষ্টা। এসব অস্ত্র শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিবেগসম্পন্ন এবং অস্ত্রগুলো তাদের গতিপথ পরিবর্তন করতে পারে।…

Read More

নতুন এমপিদের শপথের বৈধতার রিট খারিজ

একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের (এমপি) শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রিটটি খারিজ করে দেন। দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ নেয়া সংবিধানসম্মত হয়নি দাবি করে সুপ্রিমকোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ১৪ জানুয়ারি রিটটি করেন। গতকাল এর শুনানি হয় এবং আজ আদেশের দিন ধার্য হয়। রিটটি খারিজে একাদশ সংসদে নির্বাচিত এমপিদের শপথ নেয়া সংবিধান সম্মত ও সংসদ সদস্যেরা যথারীতি তাদের কার্যভার…

Read More

মুসলিম উম্মাহ’র ঐক্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এই উম্মাহ’র একসঙ্গে থাকা উচিত। তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে সৃষ্ট সংঘাতে ওই দেশগুলোর জনগণকেই ভোগান্তির শিকার হতে হয়। এজন্য মুসলিম উম্মাহর মধ্যে কোন সমস্যা দেখা দিলে তা আলাপ- আলোচনার মাধ্যমেই সমাধানের আহ্বান জানান প্রধানমন্ত্রী।’বাংলাদেশে নবনিযূক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাওফর আজ সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে দু’দেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের…

Read More

ঢাকা বিকেএসপিতে ভর্তিযুদ্ধ শুরু হয়েছে

ঢাকা সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপিতে) গতকাল থেকে চার দিন ব্যাপি শুরু হয়েছে ২০১৯ সালের ভর্তি প্রক্রিয়া  ।  প্রথম দিনে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছে চট্রগ্রাম ও সিলেট বিভাগের ছেলে মেয়েরা। আজ ক্রিকেট,ফুটবল,এ্যাথলেটিক্স,আর্চারি,সাঁতার ও কারাতে বিভাগের প্রাথমিক নির্বাচনের জন্য পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। প্রাথমিক নির্বাচনে ছেলে ও মেয়েরা পরবর্তীতে ৭ দিনের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিবে। প্রশিক্ষণ ক্যাম্পে যারা ভালো করবে তাদেরকেই বিকেএসপিতে ২০১৯ সালের জন্য জন্য ভর্তি করা হবে। এখান থেকে আগামী দিনের জন্য সাকিব আল হাসান ও মুশফিক দের মত তারকা খেলোয়ার তৈরি করা হবে বলে জানিয়েছে বিকেএসপির…

Read More