বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার আবার কেড়ে নেয়া হয়েছে। এ ভোটের অধিকার কেড়ে নেয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের প্রশাসন এখন সম্পূর্ণভাবে গণশত্রুতে পরিণত হয়েছে। শনিবার সকালে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার আলেখারচরে একটি হোটেলে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘এ নির্বাচনের পূর্বের সহিংসতা, নির্বাচনের দিনের সহিংসতা ও পরবর্তী সহিংসতার মধ্য দিয়ে আজকে গোটা বাংলাদেশে একটা সহিংস ত্রাস ও একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। জনগণের কাছে আমরা আহ্বান জানিয়েছি- এই সহিংসতা তাদের প্রতিরোধ করার…
Read MoreDay: January 5, 2019
সিরাজগঞ্জে দুর্ঘটনায় বাবা-ছেলে ও চালকসহ নিহত ৩
সিরাজগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ও পিক-আপভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছে। ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। আজ ভোর সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইল জেলার এনায়েতপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে ইদ্রিস আলী (৬০) ও তার ছেলে মঞ্জু হোসেন (২৮) এবং পিক-আপভ্যানের চালক একই জেলার সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে রাজু হোসেন (২৭)। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, রাজশাহী থেকে বরই বোঝাই একটি পিকআপ ক’জন যাত্রী নিয়ে বেপরোয়াভাবে টাঙ্গাইল যাবার পথে…
Read Moreবিপিএল: ৯৮ রানে গুটিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাত্র ৯৮ রানে গুটিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ইংল্যান্ডের রবি বোপারা। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন সোহাগ গাজী। এ ছাাড়া দলের আর কোন ব্যাটসম্যানই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি। চিটাগং এর দক্ষিণ আফ্রিকান পেসার রবি ফ্রাইলিংক ৪ উইকেট শিকার করেন। আবু জায়েদ রাহি এবং নাঈম হাসান নেন ২টি করে উইকেট। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামের ম্যাচে এর আগে টস জিতে মাশরাফি বিন মর্তুজার রংপুরকে ব্যাটিংয়ে পাঠান চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।
Read Moreসীমান্তের চোরা কারবারিরা গরু ছেড়ে ঝুঁকেছে ইয়াবা চালানে
বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্তের মধ্যে ৫০ লাখই ইয়াবা আসক্ত। ২০১৭ সালে দেশে আমদানি করা হয়েছিল প্রায় ৩০ কোটি ইয়াবা ট্যাবলেট। যার পুরোটাই মিয়ানমার থেকে আমদানি হতো। কিন্তু সেই পাচারের রুটটাই এখন বদলে গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকমাসে বদলে গিয়েছে বাংলাদেশ সীমান্তে চোরাচালানের সমীকরণ। গরু ছেড়ে এখন সীমান্তের বড় চোরাচালানকারীরা ঝুঁকছেন ইয়াবা পাচারের দিকে। সীমান্ত এলাকার ব্যবসায়ীদের দাবি, গত মে মাস থেকে গোটা বাংলাদেশ জুড়ে চলা আইন-শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানই ভাগ্য বদলে দিয়েছে এখানকার কারবারিদের। বসিরহাটের কাছে…
Read Moreপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধীদলীয় নেতা এরশাদের অভিনন্দন
একাদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। শেখ হাসিনা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ায় শনিবার এক অভিনন্দন বার্তায় সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার এ কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যেও সম্মানের বিষয়।’
Read Moreনির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ অপসারণ হয়েছে : সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ব্যানার পোস্টার এবং ফেস্টুনসহ রাজধানীর নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। তিনি বলেন, ‘ব্যানার পোস্টার এবং ফেস্টুনসহ রাজধানীর নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। ফুটপাত দখল করে নির্মিত অস্থায়ী নির্বাচনী ক্যাম্পগুলো আজ থেকে অপসারণের কাজ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলো অপসারণ করা হবে।’ রাজধানীর সেগুনবাগিচায় আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অপসারণ কাজের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, ‘নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণে এর আগে আমরা সংসদ…
Read Moreবিএনপির নালিশ ছাড়া আর কোন অবলম্বন নেই : ওবায়দুল কাদের
ঢাকা, ৫ জানুয়ারি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর বিএনপির নালিশ ছাড়া আর কোন অবলম্বন নেই। আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর সাথে সহযোগী সংগঠনের যৌথসভার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে। এই বিজয় উদযাপনের জন্য আগামী ১৯ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। মহাসমাবেশের প্রস্তুতি নিতেই এ যৌথসভা আয়োজন করা হয়। যৌথসভায় আওয়ামী…
Read Moreআশুলিয়ায় ট্রাকের চাপায় এক নারীসহ মোট দুই জন নিহত
এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবো ইটাখোলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাড়িয়ে থাকা মানুষসহ কয়েকটি রিক্সাকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই এক রিক্সাচালক নিহত হয়। এবং এক নারীসহ আহত হয় আরও ৪ জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় নারী শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৌসুমি নামের আহত ওই নারী মারা যান। এই ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে চালক ও…
Read More