ঢাকা, ৩ জানুয়ারি : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ বারের মত এবং একটানা তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি আজ সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা পুনর্নির্বাচিত হয়েছেন। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, যিনি একজন জননন্দিত নেতা এবং আন্তর্জাতিক বিশ্বের একজন বিশিষ্ট রাজনীতিবিদ তিনি চতুর্থ বারের মত দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কেননা, আমরা সর্বসম্মতিক্রমে তাঁকে আমাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি।’ আজ অপরাহ্নে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা শেষে দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের…
Read MoreDay: January 3, 2019
সাভারে যাত্রীবাহীবাস থেকে অর্ধলক্ষাধীক টাকা ছিনতাই
শেখ এ কে আজাদঃ সাভারে একটি কলেজের ভূমি রাজস্বের টাকা দিতে গেলে দিনের বেলায় যাত্রীবাহীবাস থেকে পকেট থেকে অর্ধলক্ষাধীক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্প্রতিবার বেলা ১১.২০ মিনিটে ডি-লিং যাত্রীবাহী বাসে বাইসমাইল থেকে উঠলে কয়েকজন ছিনতাইকারীরা পিছু নিলে তা বুঝার আগেই নবীনগর বাসষ্ট্যান্ডে গিয়ে পৌছালে যাত্রীদের তাদের উপর মুখ থেকে ভুমি করে । পরে সাভারে মির্জা গোলাম হাফিজ কলেজের দপ্তর আফাজ উদ্দিনের পকেট থাকা ৫৫ হাজার টাকা ছিনতাই কারীরা নিয়ে দ্রুত গাড়ী থেকে নেমে পালিয়ে যায়। এ বিষয়ে সাভারের মির্জা গোলাম হাফিজ কলেজের অধ্যক্ষ মোঃ মহোসিন সত্যতা নিশ্চিত করে বলেন অফিস…
Read Moreশৈত্যপ্রবাহ বাড়তে পারে
দেশের কিছু অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো বাড়তে পারে। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা এবং বরিশাল অঞ্চলসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত এবং আরো বিস্তার লাভ করতে পারে। পূর্বাভাসে বলা হয়, এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় রাতের তাপমাত্রা প্রায়…
Read More২০২২ সালে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা এখনো দেখছে ফিফা
২০২২ কাতার বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৪৮’এ করার বিষয়টি এখনো বাতিল করে দেননি ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়াকে বিডে পরাজিত করে কাতার পরবর্তী ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করে। ১৯৯৮ সালের পর থেকে বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণের রীতি চলে আসছিল। কিন্তু ২০১৭ সালের জানুয়ারিতে ফিফার কার্যনির্বাহী পরিষদে ভোটের মাধ্যমে আরো ১৬টি দল ২০২৬ যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে অংশগ্রহণের ব্যপারে সিদ্ধান্ত হয়। মূলত প্রস্তাবটি ছিল ইনফানতিনোর, বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার কার্যনির্বাহী পরিষদ তাতে সর্বসম্মতি জানিয়েছে। এ সম্পর্কে ইনফানতিনো বলেছেন, কাতার বিশ্বকাপে ৩২টি দল অংশ নিবে। অবশ্যই তা যদি ৪৮’এ…
Read Moreশপথ নেওয়ার প্রশ্নই ওঠে না: ফখরুল
একাদশ জাতীয় সংসদে নির্বাচনে বিজয়ী হওয়া বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের জনপ্রতিনিধিরা শপথ নিচ্ছেন না। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, শপথ তো পার হয়ে গেছে, শপথ নেব কোথায়? প্রত্যাখ্যান করলে আবার শপথ থাকে নাকি? আমরা শপথ নিচ্ছি না। নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ প্রহসন ও তামাশার। এ নির্বাচনে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার বিষয়ে তিনি…
Read Moreআওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন
ইরানের প্রেসিডেন্ট রুহানি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায়, তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে সফল সংসদীয় নির্বাচন অনুষ্ঠান এবং আওয়ামী লীগের বিজয়ে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। ’ রুহানি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন শ্রেণির অংশগ্রহণে অর্জিত এই সাফল্য আপনার নেতৃত্বের প্রতি আস্থার বর্হিপ্রকাশ।’ ইরানের প্রেসিডেন্ট রুহানি ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক এবং সঠিক সক্ষমতার বিচারে দু’দেশকে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ হবে আশাপ্রকাশ করে বলেন, ‘দু’দেশের পারস্পরিক স্বার্থে আমাদের সম্পর্ক ভবিষ্যতে প্রতিটি ক্ষেত্রে…
Read Moreশেখ হাসিনা এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ
ঢাকা, ৩ জানুয়ারি : একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ আজ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন। স্পিকার পরে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এরপর পৃথক অনুষ্ঠানে জাতিয় পার্টি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, জাতিয় পার্টি (মঞ্জু) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সকলে শপথ বইয়ে স্বাক্ষর করেন।…
Read More