শৈত্যপ্রবাহ বাড়তে পারে

abohawaদেশের কিছু অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা এবং বরিশাল অঞ্চলসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত এবং আরো বিস্তার লাভ করতে পারে।

পূর্বাভাসে বলা হয়, এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Related posts

Leave a Comment