খুলনায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

খুলনায় নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকায় ভৈরব নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। বোরকা পরা ওই নারীর মুখ মাফলার দিয়ে বাঁধা ছিলো। নগরীর খালিশপুর থানার এসআই কাজী বাবুল জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব নদীর রুজভেল্ট জেটি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে- ওই নারীকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। প্রকৃত মৃত্যু রহস্য উন্মোচন করতে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ…

Read More

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সরকার: এনামুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলা বির্নিমাণে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছে। শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কোন মানুষ যেন দুর্ভোগে না পড়ে সেজন্য সকল প্রকার সহযোগিতায় প্রস্তুত রয়েছে সরকার।’ বুধবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল মাঠে বোদা ও দেবীগঞ্জ উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণকালে আয়োজিত এক সমাবেশে এ…

Read More

মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিএনপি আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। ব্যর্থতার দায় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত।’ বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘নির্বাচনে কারচুপির কারণে স্টেডিয়ামে গিয়ে ক্ষমা চাওয়ার’ বিষয়ে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘যে মহাসচিব ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি। নির্বাচনে ১০টিও আসন পায়নি। আন্দোলন ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ লজ্জা থাকলে তার (ফখরুল) এখনই পদত্যাগ করা উচিত।’ ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ এ…

Read More

ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচন হতে আইনগত বাধা নেই

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উপনির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই। উপ-নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিট আবেদন আজ খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আজ আদেশ দেয়। এর আগে এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই নির্বাচনের তফসিলের কার্যক্রম স্থগিত করে আদেশ দেয়। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, রিট আবেদনকারীর আইনজীবী উপস্থিত না থাকায় আদালত রুল খারিজ করে আদেশ দিয়েছে। মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএসসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী…

Read More

চালের দাম এক সপ্তাহের মধ্যেই কমবে

বাজারে চালের দাম আগামী এক সপ্তাহের মধ্যেই কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য মাঝখানে দুই-তিন দিন যানবাহনের সমস্যা ছিল। এ কারণে চালের দাম বেড়েছে। আমি ও খাদ্যমন্ত্রী বৃহস্পতিবার মিল মালিক, ধান ব্যবসায়ীসহ অন্যান্যদের সাথে বসেছিলাম। তারা কথা দিয়েছে সপ্তাহ খানেকের মধ্যে চালের দাম কমে আসবে। এ মাসে চালের দাম আর বাড়েনি— একথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। চিকন চালের দাম কিছুটা…

Read More

কেনিয়ায় জঙ্গি হামলায় নিহত ১১

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। জঙ্গিরা ওই হামলা চালিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্টল্যান্ডস জেলার একটি ভবন থেকে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই ভবনটি দুসিটডি২ হোটেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সোমালিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল শাবাব ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সব ভবনই সুরক্ষিত রয়েছে। কিন্তু তার পরেও গোলাগুলির শব্দ শোনা গেছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক। স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, কমপক্ষে ১৫ জন নিহত…

Read More

শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ ইউসুফ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী গ্রামস্থ দিলালপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নাধীন উনিশবিঘী গ্রামের নজরুলের ছেলে।

Read More

আস্থা ভোটের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

 ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বুধবার আস্থা ভোটের সম্মুখীন হচ্ছেন। দেশটির এমপিরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার বেক্সিট চুক্তিকে বিপুল ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করার পর তাকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। মঙ্গলবার রাতে আধুনিক ব্রিটেনের ইতিহাসে মে’র সরকারকে সবচেয়ে বড় পরাজয় বরণ করতে হয়েছে। হাউজ অব কমন্সে মে’র করা বেক্সিটের বিপক্ষে ৪৩২ ভোট ও পক্ষে মাত্র ২০২ ভোট পড়ে। এর মাধ্যমে গত বছরের শেষ দিকে ব্রাসেলসে ইইউ’র বিশেষ শীর্ষ বৈঠকে করা ব্রেক্সিট চুক্তিটিকে এমপিরা তীব্রভাবে প্রত্যাখ্যান করলেন। ভোটের পরপরই ইউরোপীয় কমিশনের প্রধান জ্যাঁ ক্লঁদ জুঙ্কার ‘যত দ্রুত সম্ভব ব্রিটেনের অবস্থান স্পষ্ট…

Read More

ঢাকার বিপক্ষে রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ১৩৬ রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সিলেট পর্বের তৃতীয় ও টুর্নামেন্টের ১৭তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান করেছে রাজশাহী কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভালো শুরু করতে পারেনি রাজশাহী কিংস। দলীয় ২ রানে ফিরে যান ওপেনার ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ১ রান করেন তিনি। এরপর আরেক ওপেনার শাহরিয়ার নাফীসের ২৭ বলে ৩টি চারে ২৫, মার্শাল আইয়ুবের ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪৫ রান রাজশাহীকে ভালো সংগ্রহের স্বপ্ন দেখায়। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা…

Read More

প্রধানমন্ত্রীকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ চতুর্থবারের মতো এবং টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আজ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। আজ রাতে গণভবনে তারা ফুলের তোড়া উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সংগঠনগুলোর মধ্যে রয়েছে- মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, অল ইউরোপিয়ান আওয়ামী লীগ, আওয়ামী ওলামা লীগ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ), বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), এসোসিয়েশন অব ওমেন এন্টারপ্রিনার্স এবং বাংলাদেশ শিল্পী ঐক্যজোট। পাশাপাশি শামসুদ্দিন আহমেদ স্মৃতি সংসদসহ নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং বাগেরহাটের বেশ কিছু সংস্থার নেতৃবৃন্দও প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন…

Read More