খুলনায় নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকায় ভৈরব নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। বোরকা পরা ওই নারীর মুখ মাফলার দিয়ে বাঁধা ছিলো।
নগরীর খালিশপুর থানার এসআই কাজী বাবুল জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব নদীর রুজভেল্ট জেটি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে- ওই নারীকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। প্রকৃত মৃত্যু রহস্য উন্মোচন করতে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় খালিশপুর থানায় মামলা হয়েছে।
