রাজশাহীর বানেশ্বরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোরে ও বেলা ১১টায় রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর ও বানেশ্বর কলারহাটে দুর্ঘটনা ঘটে। আরএমপির বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার ভোরে রাজশাহী-নাটোর মহাসড়কের বেলপুকুর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক ওমর আলী (৩৭) নিহত হন। ঘাতক ট্রাক আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অন্যদিকে পুঠিয়া পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিল উদ্দিন আহমেদ জানান, বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর কালাহাট এলাকায় যাত্রীবাহী কোচ, মালবাহী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ট্রাক চালক কুতুব আলী (৩২) নিহত…
Read MoreDay: January 9, 2019
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু কাল
আগামীকাল ১০ জানুয়ারি ঢাকায় শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯ ’। নয় দিনব্যাপী উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। উৎসব আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। গত সাতাইশ বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে সংগঠনটি। এবারের উৎসবের মূল শ্লোগান নির্ধারণ করা হয়েছে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ ’। এবারের উৎসবে প্রদর্শনের জন্য ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে ছবিগুলো উৎসবে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের অনুমোদন নেওয়া হয়েছে। রেইনবো চলচ্চিত্র সংসদ থেকে বাসসকে এ সব তথ্য জানানো হয়। নির্বাচিত চলচ্চিত্রগুলো কয়েকটি সেশনে প্রদর্শিত হবে। সেশনগুলো হচ্ছে , এশিয়ান প্রতিযোগিতা…
Read Moreগাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বিজিবি মোতায়েন
ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে বুধবার গাজীপুর, টঙ্গী, নাওজোড়, ভোগড়া বাইপাসসহ বেশ কয়েকটি স্থানে শ্রমিকরা বিক্ষোভ, ভাঙচুর, মহাসড়ক অবরোধ করেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা প্রশাসন বিজিবি মোতায়েন করেছে। বাসন থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, সকালে সিটি করপোরেশনের নাওজোড়, কড্ডা, ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন করাখানার শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। এ সময় তারা পার্শ্ববর্তী বিভিন্ন কারখানার শ্রমিকদের বাইরে বের করে আনার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা কয়েকটি কারখানা ভবনের কাচ ভাঙচুর করে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ এমদাদ…
Read Moreজবির ক্যাম্পাস যেন মিনি বাসস্ট্যান্ড
আয়তনের দিক থেকে দেশের অন্যতম ছোট ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। তা সত্ত্বেও এই ছোট ক্যাম্পাসের মধ্যেই যত্রতত্র বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ে সংকুচিত হয়ে পড়েছে পদচারণার স্থান। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, জবির বর্তমান আয়তন মাত্র ১০ একর বলা হলেও বাস্তবে এর আয়তন আরো কম। সল্প এই জায়গার প্রায় সব স্থানেই বাস, শিক্ষকদের ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ের ফলে ১৯ হাজার শিক্ষার্থী, ৭০০ শিক্ষক ও প্রায় ১ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারীর চলাফেরা হয়ে পড়েছে দূরহ। মূলত নতুন ভবনের নিচে বেজমেন্টে অব্যবস্থাপনা ও ক্যাম্পাসের নিকটে পার্কিংয়ের বিকল্প ব্যবস্থা না থাকায়…
Read Moreএবার জরুরি অবস্থার কথা এড়িয়ে গেলেন ট্রাম্প
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দের দাবি জানালেও দেশে জরুরি অবস্থা জারির কথা এড়িয়ে গেলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার পূনরায় দেয়াল নির্মাণের জন্য ৫৭০ কোটি মার্কিন ডলার বরাদ্দের দাবি করেন। ওভাল অফিস থেকে এক ভাষণে এসব কথা বলেন ট্রাম্প। খবর রয়টার্সের। এর আগে ট্রাম্প বলেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ আমাদের জাতীয় নিরাপত্তার ইস্যু। এটা আমাদের দেশের স্বার্থের জন্য করা দরকার। ড্যামেক্র্যাট দলীয় প্রতিনিধিদের সঙ্গে আরেক বৈঠকে গত শুক্রবার ট্রাম্প বলেছেন, ‘যতদিন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কংগ্রেস অর্থ বরাদ্দ দেবে না ততদিন মার্কিন সরকারে অচলাবস্থা চলবে। মাসের পর মাস…
Read Moreবঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
টানা তৃতীয় বারের মত তাঁর সরকার গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ অপরাহ্নে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে পুষ্পাঞ্জলী অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সেখানে ফাতেহা পাঠ করেন এবং…
Read Moreএবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পছন্দে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের পিএস নিয়োগ
নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এবারই প্রথম জনপ্রশাসন মন্ত্রণালয়ের পছন্দে একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয়া হলো। এর আগে এই পদে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পছন্দের লোক নিয়োগ দেয়া হতো। এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পছন্দে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের পিএস নিয়োগ
Read More