স্টাফ রির্পোটারঃ- শিল্প প্রতিমন্ত্রী হচ্ছেন ঢাকা ১৫ আসনের বিপুল ভোটে নির্বাচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে পূর্ণরায় সংসদ সদস্য আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার । । মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে প্রতিমন্ত্রী হওয়াতে মীরপুর,সাভার.ধামরাই ও দেশবাসী এবং বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা এহোপের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন॥ রবিবার বিকেলে তিনি মন্ত্রী পরিষদ থেকে নিশিচত করেছেন আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারকে । কামাল আহমেদ মজুমদার প্রতিমন্ত্রী হওয়ায় মীরপুরে সকলের মাঝে আনন্দ বইছে।
Read MoreDay: January 6, 2019
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এমপি ডাঃ এনামুর রহমান অভিনন্দন
স্টাফ রির্পোটারঃ- এাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী হচ্ছেন ঢাকার সাভারে সবোচ্চ ভোটে নির্বাচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিজয়ী ঢাকা ১৯ সাভারা ও আশুলিয়া আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে প্রতিমন্ত্রী হওয়াতে সাভার আশুলিয়াসহ দেশবাসী এবং এহোপের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন॥ রবিবার বিকেলে তিনি মন্ত্রী পরিষদ থেকে ফোন পান বলে নিশিচত করেছেন ডাঃ এনামুর রহমান এমপি। এদিকে প্রথম বারের মত সাভার থেকে ডাঃ এনামুর রহমান প্রতিমন্ত্রী হওয়ায় সাভারে সকলের মাঝে আনন্দ বইছে। সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন ,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী…
Read Moreশাজাহান আউট, খালিদ ইন
একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এই মন্ত্রিসভার তালিকা থেকে বাদ পড়েছেন বিগত মন্ত্রিসভায় দায়িত্ব পালন করে আসা শাজাহান খান। এই মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী না রেখে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে। রবিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। খালিদ মাহমুদ আওয়ামী লীগের টানা তিনবারের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দিনাজপুর-২ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য তিনি।
Read Moreমুহিতের বদলে নতুন অর্থমন্ত্রী হচ্ছেন মুস্তফা কামাল
নানা গুঞ্জন ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নবম সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন রংপুর-৪ আসনের টিপু মুনসি। সোমবার শপথ নিতে যাওয়া মন্ত্রিসভায় যারা শপথ নিতে যাচ্ছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে ফোন পেয়েছেন। তবে কারা কোন মন্ত্রণালয় পাচ্ছেন, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। মুস্তফা কামাল গত পাঁচ বছর ধরেই পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে আগ্রহী বলে চাওর ছিল। এদিকে,…
Read Moreমন্ত্রী হচ্ছেন যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার শপথ নেবে নতুন মন্ত্রিসভা। মন্ত্রিসভা গঠনের জন্য অনেক সংসদ সদস্য টেলিফোনে ডাক পেয়েছেন। মন্ত্রিসভায় স্থান পেয়েছে নতুন মুখ। ৩০ জনের মত নতুন মুখ থাকতে পারে, সেই হিসেবে বর্তমান মন্ত্রিসভায় ২৫ জনের মত সদস্য বাদ পড়তে যাচ্ছেন। এবার শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী থাকছেন ৩ জন। মন্ত্রীদের নামের তালিকা দেওয়া হলো- প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়,…
Read Moreএ কে এম রহমতুল্লাহ শপথ গ্রহণ করেছেন
একাদশ জাতীয় সংসদের ১৮৪ ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে আজ তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে কাজী ফিরোজ রশীদ এমপি, মো. রুস্তম আলী ফরাজী এমপি, পীর ফজলুর রহমান এমপি এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় এ কে এম রহমতুল্লাহ’র নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Read Moreশপথ গ্রহণ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ
একাদশ জাতীয় সংসদের ২১ রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ শপথ গ্রহণ করেছেন। আজ সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন এমপি, মেজর (অব.) খালেদ এমপি, ফখরুল ইমাম এমপি, মো. রুস্তম আলী ফরাজী এমপি, পীর ফজলুর রহমান এমপি এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ…
Read More