স্টাফ রির্পোটারঃ- এাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী হচ্ছেন ঢাকার সাভারে সবোচ্চ ভোটে নির্বাচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিজয়ী ঢাকা ১৯ সাভারা ও আশুলিয়া আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে প্রতিমন্ত্রী হওয়াতে সাভার আশুলিয়াসহ দেশবাসী এবং এহোপের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন॥
রবিবার বিকেলে তিনি মন্ত্রী পরিষদ থেকে ফোন পান বলে নিশিচত করেছেন ডাঃ এনামুর রহমান এমপি। এদিকে প্রথম বারের মত সাভার থেকে ডাঃ এনামুর রহমান প্রতিমন্ত্রী হওয়ায় সাভারে সকলের মাঝে আনন্দ বইছে।
সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন ,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় তিনি সবার কাছে কৃতজ্ঞ। সকলকে নিয়ে তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে চান।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এমপি ডাঃ এনামুর রহমান অভিনন্দন
