প্রধানমন্ত্রী সঠিক লোকদেরই মন্ত্রী মনোনীত করেছেন : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকদেরই মন্ত্রী সভার সদস্য মনোনীত করেছেন। নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আওয়ামী লীগের মহাজোটের কোন শরিকদলের সঙ্গে টানাপোড়েন নেই। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ ৩২নম্বর সড়কের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন । এরপর দলীয় প্রধান হিসেবে আওয়ামী…

Read More

শপথ নেওয়ায় প্রধানমন্ত্রীকে চীন ও নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াং ও নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘চীনের প্রধানমন্ত্রী টানা তৃতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।’ তিনি বলেন, বার্তায় চীনের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে। লী কেকিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রেস সচিব জানান, নেপালের প্রধানমন্ত্রী খাড়গা…

Read More

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

সাভারের হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে হেমায়েতপুর শিল্পাঞ্চলের পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় ওই শিল্পাঞ্চলের অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত বেতন-ভাতায় বৈষম্যের অভিযোগ তুলে মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রথমে স্থানীয় দীপ্ত ফ্যাশনের শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করেন। পরে তাদের সঙ্গে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা যোগ দেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা বেশ কিছু যানবাহনে ভাঙচুর করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললে উত্তেজিত শ্রমিকরা পুলিশের ওপর…

Read More

জঙ্গিবাদ ও মাদক নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

 টানা দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আসাদুজ্জামান খাঁন কামাল দেশকে জঙ্গিবাদ ও অবৈধ মাদক মুক্ত করার ক্ষেত্রে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ায় তার অনুভূতি জানতে চাইলে তিনি বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে আমার ওপর আস্থা রাখায় আমার দায়িত্ব অনেক গুণ বেড়ে গেছে এবং আমি তার আস্থার প্রতি সম্মান জানাতে সর্বোচ্চ চেষ্টা করবো।’ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অবশ্যই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল ও মাদকের অপব্যবহার বন্ধে এ হুমকি মোকাবেলায় সরকারের জিরো টলারেন্স নীতির সাথে সঙ্গতি রেখে…

Read More

প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রী পরিষদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা

ঢাকা, ৮ জানুয়ারি : টানা তৃতীয় বারের মতো তাঁর সরকার গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণের একদিন পরে শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নবনিযুক্ত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে আরেকবার…

Read More