আফগানিস্তানে সোনার খনি ধসে নিহত ৩০

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের কোহিস্তান জেলায় সোনার খনি ধসে অন্তত ৩০জন নিহত ও সাতজন আহত হয়েছে। কোহিস্তান জেলা প্রধান রুস্তম রাঘী বলেছেন, রবিবার খনি ধসের পড়ার পর স্থানীয়রাই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং তারা মাত্র ১৩ জনকে উদ্ধার করতে পেরেছে। নিহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। গ্রামবাসী সোনার খোঁজে নদীগর্ভে ৬০ মিটার গভীর একটি গর্ত খনন করেছিল। গর্তটি যখন ধসে পড়ে তখন লোকজন ওই গর্তের ভেতরেই ছিল। গর্তটি কেন ধসে পড়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাদেশিক গর্ভনরের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি বলেন, গর্ত খনন করার সময় তা ধসে পড়ে…

Read More

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩২

জাকার্তা, ৭ জানুয়ারি : ইন্দোনেশিয়ায় নববর্ষের প্রাক্কালে ভয়াবহ ভূমিধসে অন্তত ৩২ জন মারা গেছে। সোমবার দেশটির কর্র্তৃপক্ষ একথা জানিয়েছে। এদিকে সপ্তাহ ধরে তল্লাশী অভিযান চালানোর পর তার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পশ্চিম জাভা পুলিশ প্রধান অং বুদি মারিয়োতো এ ঘোষণা দিয়ে বলেন, ‘তল্লাশী অভিযান শেষ করা হয়েছে।’ উদ্ধারকর্মীরা পশ্চিম জাভা প্রদেশে পাহাড়ের কাদার ভেতর থেকে লাশগুলো উদ্ধার করেছে। ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস ঘটে। একজন মানুষ এখনো নিখোঁজ রয়েছে। ৩১ ডিসেম্বরের ওই প্রাকৃতিক দুর্যোগে আরো বেশ কয়েকজন আহত হয়েছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিধস ঘটে।

Read More

শপথ নিলেন মন্ত্রিপরিষদের ৪৭ সদস্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে শপথ নিলেন নবগঠিত মন্ত্রিপরিষদের ৪৭ সদস্য। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। আজ বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহন অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা তিনবারসহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন। এরপর ক্রমান্বয়ে শপথ গ্রহন করেন ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিপরিষদের এই ৪৭ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।…

Read More

শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে এ শপথ নেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বঙ্গভবনে এসেছেন। এই শপথের মধ্য দিয়ে তাদের অভিষেকের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বঙ্গভবনে। এ শপথের মধ্য দিয়েই টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস। নিয়মানুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

Read More

মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

নব নির্বাচিত মন্ত্রিসভা আগামী ৮ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে। একই দিনে মন্ত্রিসভা সকাল সাড়ে ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Read More

বিমানবন্দর সড়কে আবারো বিক্ষোভ, বাসে অগ্নিসংযোগ

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বেশ কিছু দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিমানবন্দর সড়কে বিক্ষোভ ও বাসে অগ্নিসংযোগ করেছেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকার প্রবেশমুখ গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। জানা গেছে, সোমবার সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন শ্রমিকরা। দুপুর ১২টা থেকে আজমপুর, জসমিউদ্দিন ক্রসিং এবং বিমানন্দর সড়কে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। দুপুরের দিকে একটি বাসে শ্রমিকরা আগুন ধরিয়ে দেন।

Read More

আশুলিয়ায় এক নারী লাশ উদ্ধার

আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই পোশাক শ্রমিকের স্বজনদের অভিযোগ গত দুই দিন আগে এক দল বখাটে ওই নারী পোশাক শ্রমিককে ধর্ষন করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে সকালে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এর আগে ওই ভোক্তভোগী নারী গত রাতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্বজনদের অভিযোগ দুই দিন আগে কারখানা থেকে কাজ শেষে দূর সম্পকের এক চাচার সাথে বাড়ি ফেরার পথে শিপন ও রিপন নামে দুই যুবক তাদের আটক করে। পরে ওই দুই…

Read More