আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই পোশাক শ্রমিকের স্বজনদের অভিযোগ গত দুই দিন আগে এক দল বখাটে ওই নারী পোশাক শ্রমিককে ধর্ষন করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে সকালে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এর আগে ওই ভোক্তভোগী নারী গত রাতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্বজনদের অভিযোগ দুই দিন আগে কারখানা থেকে কাজ শেষে দূর সম্পকের এক চাচার সাথে বাড়ি ফেরার পথে শিপন ও রিপন নামে দুই যুবক তাদের আটক করে। পরে ওই দুই যুবকসহ আরও দুই যুবক মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী পোশাক শ্রমিককে ভয়ভিতি দিখিয়ে বাসায় পৌছে দেয়। ধর্ষণের বিষয়টি ওই ভোক্তভোগী পোশাক শ্রমিক স্বজনদের জানালে গতকাল সন্ধায় স্বজনদের সহযোগীতায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই ভোক্তভোগী। ধর্ষণের ঘটনার পর থেকেই শারিরিকভাবে অসুস্থ হয়ে পড়ে সে। আজ সকালে শারিরিক অবস্থা আরও খারাপ হলে স্বজনরা তাকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
আশুলিয়ায় এক নারী লাশ উদ্ধার
