সরকারের জবাবদিহিতা স্বচ্ছতা নিশিচত করার মধ্য দিয়ে দুর্নীতি মুক্ত ও সর্বস্তরের সুশাসন প্রতিষ্ঠার লক্ষে একাদশ জাতীয় সংসদ কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ এর স্পিকবার ড.শীরিন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে টানা তৃতীয় বারের মত জাতীয় সংসদ এর স্পিকার নির্বাচিত হওয়ায় সাভারে জাতীয় স্পতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। জাতীয় সংসদ এর স্পিকার এসময় আরও বলেন বিভিন্ন দলের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া যে সংসদ সদস্যরা শপথ নেননি তাদের এখনো সময় আছে শপথ নেওয়ার। সরকারের উন্নয়ন বার্তা গ্রাম অঞ্চলে…
Read MoreMonth: January 2019
সাভারের সর্বস্তরের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকসহ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অসহায়দের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন শিল্প পুলিশ ১ এর পরিচালক শানা শামীনুর রহমান। এসময় শ্রীপুর এলাকার প্রায় ছয় শতাধিক অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। বিনামুল্যে শীতের কাপড় পেয়ে অসহায়রা হাসি মুখে বাড়ি ফিরে যায়।
Read Moreপ্রশ্নপত্র ফাঁস রোধে তৎপর র্যাব : বেনজীর
আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে তৎপর রয়েছে র্যাব। ইতোমধ্যে মাঠ পর্যায়ে র্যাবের গোয়েন্দারা কাজ করছে। আগামী দুই একদিনের মধ্যে এ অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বুধবার দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন তিনি। এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে র্যাবের ডিজি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় প্রায় ২১ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা আসলেই প্রশ্ন ফাঁসের হুমকি আসে। তবে ওই হুমকি মোকাবেলার জন্য গত বছর থেকে র্যাব কাজ শুরু করেছে। গত বছর র্যাব এ অপরাধে জড়িত ১২৮ জনকে গ্রেফতার করা…
Read Moreশপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার
একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে প্রথমে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের। পরে সেই প্রস্তাবে সমর্থন করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাবটি কণ্ঠভোটে দেন সংসদে স্পিকারের আসনে থাকা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। সংসদ সদস্যদের…
Read Moreজাতীয় ঐকমত্য গড়ার আহবান জানালেন রাষ্ট্রপতি
গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও অব্যাহত আর্থ-সামাজিক উন্নয়নের মত মৌলিক প্রশ্নে সব রাজনৈতিক দল, শ্রেণি ও পেশা নির্বিশেষে সবার ঐকমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণের জন্য উদাত্ত আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, জাতীয় সংসদ দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। জাতীয় ঐকমত্য ব্যতীত শান্তি ও সমৃদ্ধি স্থায়ী রূপ পেতে পারে না। স্বচ্ছতা, জবাবদিহি, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমি…
Read More৩১ জানুয়ারি জাবির শিক্ষক সমিতির নির্বাচন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। আওয়ামী লীগের একাংশ নিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামপন্থি শিক্ষকরা ‘বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ’ নামে একক প্যানেল দিয়েছে। অপরদিকে, আওয়ামী লীগের একাংশ, বিএনপি ও বামপন্থি শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’নামের প্যানেল। জয়ের আশাবাদ ব্যক্ত করে ভিসিপন্থী প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখতেই শিক্ষকগণ আমাদের নির্বাচিত করবেন। অপরদিকে জয়ের আশাবাদ ব্যক্ত করে ভিসিবিরোধী প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, বিদ্যমান প্রশাসনের অনিয়ম রুখতেই আমরা একত্রিত হয়েছি। নির্বাচনে যেসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছে…
Read Moreজাবিতে মাদক সেবনকালে বহিরাগতসহ ১০ শিক্ষার্থী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদক সেবনকালে বহিরাগতসহ ১০ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের পাশ থেকে হাতেনাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্য পাঁচজন জাবি শিক্ষার্থী, বাকি পাঁচজন বহিরাগত শিক্ষার্থী। জাবির পাঁচ শিক্ষার্থী হলেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সামিহা ইসলাম, রোজেন নূর, নোমান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রাকিব নিহাল এবং নারমিন সুলতানা উপমা। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। বহিরাগত শিক্ষার্থীরা হলেন গুলশান কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজিফা তাবাস্সুম (২১), স্কলার্স ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নাফিজ আদনান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের আদনান শাহেদ, মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের আরমিনা আক্তার…
Read Moreরোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে দেশটির সরকারের উপর চাপ অব্যাহত রাখতে ভিয়েতনামসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারকে অবশ্যই এখান থেকে তাদের নাগরিকদের ফেরত নিতে হবে। তাদের প্রত্যাবর্তনে আমরা বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চাই। ভিয়েতনামের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী জুয়্যান কুউক দেজং আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আহ্বান জানান শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি করেছে। কিন্তু এই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া বিলম্বিত…
Read Moreবিএসসি’র বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সংরক্ষণ) আইন-২০১৯-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর বিদেশী শিপমেন্ট বাড়াতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সংরক্ষণ) আইন-২০১৯-এর খসড়া আজ মন্ত্রিসভা অনুমোদন করেছে। বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে নীতিগতভাবে এই অনুমোদন দেয়া হয়। তিনি বলেন, প্রস্তাবিত এই আইনে দেশে আমদানি-রফতানির অন্তত ৫০ শতাংশ বিএসসি’র জাহাজে বহন করা বাধ্যতামূলক বিধানের প্রস্তাব করা হয়। নতুন আইনটি ‘বাংলাদেশ ফ্ল্যাগ ভেসেলস (প্রোটেকশন) অর্ডিন্যান্স, ১৯৮২’- এর স্থলে প্রতিস্থাপিত হবে। এর আওতায় সমুদ্রগামী জাহাজগুলো আমদানি-রফতানির ক্ষেত্রে ৪০ পণ্য পরিবহন করত। এছাড়াও, ইতোপূর্বে সুপ্রিম কোর্ট সামরিক…
Read Moreউপজেলা নির্বাচনে বিএনপিকে অংশ গ্রহণের আহবান ওবায়দুল কাদেরের
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিকে অংশ গ্রহণের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের প্রস্তুতি নিতে বিবেচনার জন্য বিএনপিকে আহবান জানাবো। আপনারা নির্বাচনে আসুন, নির্বাচন সুষ্ঠ হবে। আমরা সরকারে থেকে সহযোগিতা করবো। বিএনপি নির্বাচনে এলে তা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে।’ ওবায়দুল কাদের আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করে সংসদে…
Read More