জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। আওয়ামী লীগের একাংশ নিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামপন্থি শিক্ষকরা ‘বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ’ নামে একক প্যানেল দিয়েছে। অপরদিকে, আওয়ামী লীগের একাংশ, বিএনপি ও বামপন্থি শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’নামের প্যানেল।
জয়ের আশাবাদ ব্যক্ত করে ভিসিপন্থী প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখতেই শিক্ষকগণ আমাদের নির্বাচিত করবেন।
অপরদিকে জয়ের আশাবাদ ব্যক্ত করে ভিসিবিরোধী প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, বিদ্যমান প্রশাসনের অনিয়ম রুখতেই আমরা একত্রিত হয়েছি।
নির্বাচনে যেসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছে তার চূড়ান্ত তালিকা প্রাকশ করা হয়েছে। তালিকায় অনুসারে জেনে নেই কোন প্যানেল থেকে কে নির্বাচন করছে-
নির্বাচনে ভিসিপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ’ প্যানেল থেকে অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী (সভাপতি), অধ্যাপক যুগল কৃষ্ণ দাশ (সহ-সভাপতি), অধ্যাপক বশির আহমেদ (সম্পাদক), অধ্যাপক মো. তাজউদ্দিন শিকদার (যুগ্ম সম্পাদক) ও অধ্যাপক মো. মোতাহার হোসেন (কোষাধ্যক্ষ) প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এছাড়া সদস্য পদে অধ্যাপক ড. এ এ মামুন, অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা, অধ্যাপক রাশেদা আখতার, অধ্যাপক মো. আমিনুল ইসলাম (দুর্জয়), অধ্যাপক মো. মুজিবুর রহমান, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক মো. কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আয়শা সিদ্দিকা (রাশু) এবং সহকারী অধ্যাপক এম. এম ময়েজ উদ্দীন ও মাহফুজা খাতুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা সবাই আ.লীগের।
অপরদিকে আওয়ামীপন্থী একাংশ, বিএনপি ও বামপন্থী শিক্ষকদের ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেল থেকে অধ্যাপক অজিত কুমার মজুমদার (সভাপতি), (আ.লীগ), অধ্যাপক কৌশিক সাহা (সহ-সভাপতি)(আ.লীগ), অধ্যাপক মো. সোহেল রানা (সম্পাদক)(বিএনপি), সহযোগী অধ্যাপক লাইজু নাসরীন (যুগ্ম সম্পাদক)(বিএনপি), অধ্যাপক মো. মনোয়ার হোসেন (কোষাধ্যক্ষ) (বিএনিপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
এছাড়া এই প্যানেল থেকে সদস্য পদে অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মো. শামসুল আলম, (বিএনপি)অধ্যাপক ফরিদ আহমদ,(আ.লীগ) অধ্যাপক মো. মনজুর ইলাহী,(বিএনপি) অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান(আ.লীগ), অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু(আ.লীগ), অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন(আ.লীগ), অধ্যাপক সাঈদ ফেরদৌস(বাম), অধ্যাপক মো. জামাল উদ্দীন (রুনু) (বিএনপি)এবং সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম(বিএনপি) প্রতিদ্বন্দ্বীতা করবেন।
প্রসঙ্গত, এই নির্বাচনে অংশ নিতে আ.লীগপন্থী শিক্ষকদের একাংশ, বিএনপি ও বামপন্থী শিক্ষকরা মিলে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ নামে নতুন জোট গঠন করে একটি প্যানেল ঘোষণা করেছে। এতে ১৫ সদস্যের প্যানেলে সভাপতিসহ ৭ টি পদে আওয়ামীপন্থী ও সাধারণ সম্পাদকসহ ৭ টি পদে বিএনপিপন্থী এবং একটি পদে বামপন্থী শিক্ষকের নাম ঘোষণা করা হয়।
জানা যায়, আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও বামপন্থী শিক্ষক সংগঠন ‘শিক্ষক মঞ্চ’ এর সমন্বয়ে এই জোট গঠন করা হয়েছে।
এই নতুন জোটের মুখপাত্র ঘোষণা করা হয়েছে প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যুগ্ম আহবায়ক শামছুল আলমকে।
অন্যদিকে ভিসিপন্থী সংগঠন হিসেবে পরিচিত ‘বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ’ একক প্যানেল দিয়েছে।
উল্লেখ্য, ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের পুনঃনিয়োগের পর থেকে আওয়ামীপন্থী শিক্ষকরা বিভক্ত হয়ে পড়েন। একটি পক্ষ ভিসির পক্ষে অবস্থান নিয়ে ‘বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ’ নামে নতুন সংগঠন গড়ে তুলেন। আরেকটি পক্ষ ভিসির পুনঃনিয়োগের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন ও ভিসির পদত্যাগ দাবি করেন। অন্যদিকে আইআইটির পরিচালক নিয়োগসহ বেশ কিছু ইস্যুতে বিএনপন্থীদের সাথে ভিসির সাথে দূরত্ব তৈরী হয়। এরই প্রেক্ষিতে ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে এই নতুন জোট তৈরী হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বর্তমান শিক্ষক সমিতির দায়িত্বে ভিসিপন্থী শিক্ষকরা সভাপতি ও সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে আসিন আছেন।
৩১ জানুয়ারি জাবির শিক্ষক সমিতির নির্বাচন
