নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে এ বিষয়টি জানান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রিত্ব পেয়েছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন এবং তিনজনকে উপমন্ত্রী করা হয়েছে। সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। তবে প্রধানমন্ত্রী চাইলে যে কোনো দিন মন্ত্রিসভার বৈঠক ডাকতে পারেন।

Read More

এজেন্ডা জানলে আবার সংলাপের বিষয়টি বিবেচনা করবে বিএনপি

এজেন্ডা জানলে প্রধানমন্ত্রীর সঙ্গে আবার সংলাপে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে বিএনপি। সোমবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিলেটের হজরত শাহজালাল (রহ.)- এর মাজার জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে পুনরায় সংলাপের ক্ষেত্রে অবশ্যই ‘নির্বাচন বাতিলের’ বিষয়টি এজেন্ডা হিসেবে থাকতে হবে বলে জানান তিনি। এর আগে রবিবার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের আবার আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী’। সোমবার সিলেটের হজরত শাহজালাল (রহ.)- এর মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুলকে…

Read More

বর্ষার আগেই সড়ক মেরামত ও সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দিলেন ওবায়দুল কাদের

আসন্ন বর্ষা মৌসুমের আগেই সড়ক মেরামত ও সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধিনস্থ দপ্তর প্রধান, চলমান প্রকল্পসমূহের প্রধান এবং সওজ’র জোন প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সড়ক-মহাসড়ক নির্মাণকাজের গুণগতমান সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের সড়ক-মহাসড়কের উপর স্থাপিত কাঁচাবাজার ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করে মূলসড়ক উদ্ধারের কাজ শুরু হয়েছে, এ কাজ সফলভাবে শেষ করতে হবে। তিনি বলেন, পরবর্তী পর্যায়ে সড়কপাশের অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেয়া হবে। এছাড়া পৌরসভা এলাকায় মহাসড়কের পার্শ্ব…

Read More

সাম্প্রদায়িক ও মৌলবাদি শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না : মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের দেয়া রায়ে প্রমাণ হয়েছে সাম্প্রদায়িক ও মৌলবাদি শক্তি বাংলার মাটিতে আর কোন দিন মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তিনি বলেন, রাজাকার এবং স্বাধীনতাবিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করার জন্য জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট পেয়েছি, এটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করবো। এদেশে সাম্প্রদায়িক শক্তি যে মাথাচাড়া দিতে পারবে না, ৩০ ডিসেম্বরের নির্বাচনে সেটা প্রমাণ হয়ে গেছে।’ মোহাম্মদ নাসিম আজ সোমবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের…

Read More

বিএনপি’র পুনঃনির্বাচনের দাবি বাস্তবসম্মত নয় : তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যতোই পুনঃনির্বাচনের দাবি করুক না কেন, এটা বাস্তব সম্মত নয়। এটা কখনোই বাংলাদেশে হবে না। আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার ইলশা জংশন বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনকালে তোফায়েল আহমেদ এমপি এ কথা বলেছেন। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি একটি অস্বাভাবিক অবস্থায় জন্মগ্রহণ করেছিলো। সামরিক স্বৈরশাসনের মধ্য দিয়ে একটি দল হয়েছে। সেই দল রাজনীতিতে টিকতে পারে না। আস্তে আস্তে সেই দল ক্ষয়িষ্ণুর পথে এগিয়ে যাচ্ছে। তোফায়েল আহমেদ বলেন, মজলুম জননেতা মওলানা ভাষানীর দল ’৭০-এর নির্বাচনে অংশ গ্রহণ না…

Read More

সাভারে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা

সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক মারা গেছে এমন গুজবকে কেন্দ্র করে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে চলাচলরত বেশ কয়েকটি সিটিকরর্পোরেশনের ময়লা বোঝাই গাড়ি ভাঙচুর করেছে। সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে তুরাগ এলাকার ব্যান্ডো ইকো এ্যাপারেলন্স এর এক নারী শ্রমিক তুরাগ এলাকা দিয়ে রাস্তা পারও হওয়ার সময় সামনে থেকে আসা একটি বাস তাকে চাপা দেয় এসময় মহাসড়কে রাজধানী থেকে ছেড়ে আসা ময়লা বোঝাই একটি গাড়ি যানজটে পড়লে ওই আহত শ্রমিকদের সাথে ময়লা…

Read More